Saturday, May 16, 2026

জম্মু কাশ্মীরে পরিযায়ী শ্রমিক মেরে ফেলার অভিযোগে গ্রেফতার ৩ জ*ঙ্গি

Date:

Share post:

জম্মু কাশ্মীরের (Jammu and Kashmir) পরিযায়ী শ্রমিক (Migrant Labours) মেরে ফেলার ঘটনায় জড়িত ৩ জ*ঙ্গিকে গ্রেফতার (Arrest) করল বান্দিপোরা পুলিশ (Bandipora Police)। শনিবার হাজিনের সাদুনারা (Sadunara Area) থেকে তাঁদের হাতেনাতে পাকড়াও করা হয়। উত্তর কাশ্মীর জেলার সাদুনারা এলাকায় গত অগাস্ট মাসে বিহারের এক শ্রমিক মহম্মদ আমরেজকে (Mohammed Amrez) গুলি করে মারে জ*ঙ্গিরা। বান্দিপোরার এসপি (Senior Superintendent of Police) জানিয়েছেন, দুর্ঘটনার পরই তদন্তের জন্য পুলিশ একটি বিশেষ তদন্তকারী দল গঠন করে। তারপর থেকেই কুখ্যাতদের খোঁজে চলছিল তল্লাশি । শেষমেশ শনিবার পুলিশের জালে ধরা পড়ে ওয়াসিম আক্রম (Waseem Akram), ইয়াওয়ার রেওয়াজ (Yawar Rewaz) এবং মুজামিল শেখ (Muzammil Seikh) নামে ৩ কুখ্যাত জ*ঙ্গি।

এসপি আরও জানিয়েছেন, আমরা মাত্র এক মাসের মধ্যে মামলাটি সমাধান করেছি। শনিবার পুলিশ, সেনাবাহিনী এবং সিআরপিএফের যৌথ দল ৩ জনকে গ্রেফতার করে। ধৃতদের থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র (Arms) উদ্ধার হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, গত কয়েক বছর ধরে ধারাবাহিক ভাবে জম্মু ও কাশ্মীরে ভিন্‌ রাজ্যের শ্রমিকদের নিশানা করছে জ*ঙ্গিরা। অক্টোবরে বিহারের বাসিন্দা ফুচকা বিক্রেতা অরবিন্দকুমার শাহকে শ্রীনগরে এবং উত্তরপ্রদেশের বাসিন্দা পেশায় কাঠ মিস্ত্রি সাগির আহমেদকে পুলওয়ামায় মারা হয়েছিল। এরপর কুলগামের ওয়ানপো এলাকায় বিহারের তিন শ্রমিককে গুলি করা হয়।

 

Related articles

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...