Monday, April 6, 2026

পর্যটক ভিসা নিয়ে ধর্ম প্রচারের অভিযোগে ১৭ জন বাংলাদেশিকে গ্রেফতার করল পুলিশ

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা

ট্যুরিস্ট ভিসা (Tourist VISA)নিয়ে ঘুরতে গিয়ে ধর্ম প্রচারের অভিযোগ উঠল ১৭ জন বাংলাদেশির বিরুদ্ধে। গতকাল অর্থাৎ শনিবার ১৭ সেপ্টেম্বর অসমের ব্রহ্মপুত্র নদের পার্শ্ববর্তী বাগমারি এলাকা থেকে জিঞ্জিয়া থানার পুলিশ (Jinjia Police) তাঁদের গ্রেফতার করেছে। প্রশাসন সূত্রে খবর ট্যুরিস্ট ভিসা নিয়ে  বাংলাদেশ থেকে (Bangladesh) ভারতে ঘুরতে যান ১৭ জন পর্যটক (Tourist)। পুলিশ তাঁদের ভিসা সংক্রান্ত নথি যাচাই করে দেখেছে যে তাঁরা নানা ধরণের অবৈধ কাজ কর্মের সঙ্গে যুক্ত। বিশ্বনাথ জেলার পুলিশ সুপার নবীন সিং (Naveen Sing)জানিয়েছেন, ১৭ জনের বাংলাদেশি পর্যটক দলটি কোচবিহার হয়ে বাসে করে দিল্লি, আজমীর শরিফ ঘুরে ১৩ সেপ্টেম্বর বিশ্বনাথ জেলায় পৌঁছায়। তাঁদের দলে আছেন এক ধর্মগুরু, নাম সৈয়দ আশরাফুল। তিনি অন্তত ৫০০ জন শিষ্য তৈরি করেছেন বলে অভিযোগ উঠছে। জানা যাচ্ছে ওই পর্যটক দল ভ্রমণের ভিসা ব্যবহার করে ধর্ম প্রচার ও ধর্মীয় সভার নানা কর্মসূচিতে অংশ নেন। বাগমারির প্রত্যন্ত এলাকায় অবৈধভাবে ধর্ম প্রচারের কাজে অংশ নিয়েছেন তাঁরা বলে অভিযোগ উঠেছে। যদিও ওই পর্যটক দলটি তাঁদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছে। পুলিশ সুপার নবীন সিং জানিয়েছেন সব দিক খতিয়ে দেখে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...