Saturday, April 4, 2026

ব্রিটেনের রানির শেষকৃত্যে যোগ দিতে লন্ডনে পৌঁছলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

Date:

Share post:

প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ। ১৯ সেপ্টেম্বর সোমবার ব্রিটেনের তাঁর শেষকৃত্য। সোমবার ওয়েস্টমিনস্টার অ্যাবেতে শেষকৃত্য সম্পন্ন হবে রানির। ভারতের তরফে সেখানে যোগ দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রবিবারই  তিনদিনের সফরে লন্ডন পৌঁছলেন তিনি।

আরও পড়ুন:রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে যোগ দিতে লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি

রানির শেষকৃত্যে যোগ দেওয়ার জন্য একাধিক রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ করা হয়েছে। এরমধ্যে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা-সহ অন্যরা। রবিবার বিকেলে বাকিংহাম প্রাসাদে রাষ্ট্রপ্রধানদের অভ্যর্থনার জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন ব্রিটেনের নয়া রাজা তৃতীয় চার্লস। সেখানে থাকবেন ভারতের রাষ্ট্রপতিও। এরপর সোমবার শেষকৃত্যে যোগ দিয়ে ফিরে আসবেন ভারতে।

সোমবার শোকযাত্রার সঙ্গে ওয়েস্টমিনস্টার অ্যাবে থেকে রানির মরদেহ নিয়ে যাওয়া হবে লন্ডনের ওয়েলিংটন আর্চে।সেখান থেকে দেহ আনা হবে উইন্ডসোর দূর্গে। পরে সেন্ট জর্জ চ্যাপেলে আসবে রানির মরদেহ। সেখানেই রাষ্ট্রপ্রধানদের হাজির থাকার কথা। স্বামী ফিলিপের কবরের পাশেই শায়িত থাকবে রানির কফিনও।

প্রসঙ্গত, ৮ সেপ্টেম্বর বালমোরাল প্রাসাদে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রানি দ্বিতীয় এলিজাবেথ। এডিনবরায় সেন্ট জাইলস ক্যাথিড্রালে শেষবারের জন্য রানিকে বিদায় জানান হাজার হাজার মানুষ। স্কটিশ রাজধানীর পথে রানির কফিনের সঙ্গে পা মিলিয়েছিলেন তাঁর চার সন্তান-রাজা তৃতীয় চার্লস, প্রিন্সেস অ্যান, প্রিন্স অ্যান্ড্রু ও প্রিন্স এডওয়ার্ড। কফিনবন্দি রানিকে শেষবারের মত চোখের দেখা দেখতে এডিনবরার রাস্তার দু’পাশে নেমেছিল মানুষের ঢল। আপাতত লন্ডনে রাখা রয়েছে রানির কফিনবন্দি দেহ।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...