Friday, June 26, 2026

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার SSC-র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ

Date:

Share post:

শিক্ষক নিয়োগে দুর্নীতি (Teacher Recruitment Scam) মামলায় এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যকে (Subiresh Bhattacharya) গ্রেফতার (Arrest) করল সিবিআই (CBI)। গত ২৪ অগাস্ট উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ও ঠিক তার পরদিন অর্থাৎ ২৫ তারিখ বাঁশদ্রোণীর ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালান সিবিআই আধিকারিকরা। সেসময় বারবার তাঁর আমলে কোনও দুর্নীতি হয়নি বলে অভিযোগ জানালেও মিলল না রেহাই। সোমবার দুপুর গড়াতেই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে (VC of North Bengal University) গ্রেফতার করলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। খুব শীঘ্রই আদালতে সুবীরেশকে নিজেদের হেফাজতে চেয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানানো হবে। এসএসসির প্রাক্তন চেয়ারম্যানের বিরুদ্ধে তথ্য গোপন করার অভিযোগ রয়েছে। আর সেই কারণ দেখিয়েই এদিন সুবীরেশকে গ্রেফতার করা হল বলে সিবিআই সূত্রে খবর। মঙ্গলবার সুবীরেশকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আর্জি জানান হবে। এর আগে এই মামলায় শান্তিপ্রসাদ সিনহা, কন্যাণময় গঙ্গোপাধ্যায়, অশোক সাহাকে গ্রেফতার করা হয়।
সোমবারই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সিবিআই জেরার মুখে বারবার জানিয়েছেন শিক্ষামন্ত্রী পদে থাকলেও তিনি আধিকারিকদের উপর ভরসা রেখেছিলেন। পার্থর দাবি আধিকারিকদের তৈরি করা নথিতে তিনি শুধু সই করতেন। পাশপাশি এদিন পার্থকে জিজ্ঞাসাবাদ করে নিয়োগ দুর্নীতি মামলায় সুবীরেশের যোগসূত্র খুঁজে পান আধিকারিকরা। তারপরই গ্রেফতার করা হয় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে। সিবিআই-র অভিযোগ, দুর্নীতি মামলার সবটাই জানতেন সুবীরেশ। তবে তিনি সবকিছু জানলেও এতদিন চুপ করেছিলেন। তদন্তকারীদের কোনওরকম ভাবে সাহায্য করেননি।

Related articles

FIFA World Cup: জার্মানিকে হারাতেই ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা, মদ্যপ থেকে নায়ক গঞ্জালো

বিশ্বকাপে(FIFA World Cup) পিছিয়ে থেকেও জার্মানিকে ২-১ গোলে হারালো ইকুয়েডর(Ecuador), সেইসঙ্গে ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে উঠল ইকুয়েডর(Ecuador)।শুরুতে...

কুণালের আর্জির ২৪ ঘণ্টার মধ্যেই অ্যাকশন! শ্রমিকদের বিনামূল্য খাবারের ব্যবস্থা মুখ্যমন্ত্রীর

আগের দিন বিধানসভার করিডরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)কাছে আর্জি তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh)। আর পরেরদিন...

কেতন খুনে নয়া মোড়! নিজেকে নির্দোষ প্রমাণে মরিয়া সিয়া

পুনের রিয়েল এস্টেট ব্যবসায়ী কেতন আগরওয়াল (২৫) খুনে বিস্ফোরক মোড়! পুলিশের সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া হয়ে...

রামমন্দিরে ৩৫০০ কোটির অনুদান নয়ছয়! গ্রেফতার ৮ কর্মী

অযোধ্যার রাম মন্দিরের ভক্তদের দেওয়া অনুদান আত্মসাতের অভিযোগ ঘিরে দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। এবার অনুদান চুরির অভিযোগে গ্রেফতার...