Friday, June 26, 2026

ফ্রেমে আসছিলেন না রাজ‍্যপাল, ঠেলে সরিয়ে দিলেন সুনীল ছেত্রীকে, ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Date:

Share post:

রবিবার ডুরান্ড কাপের ( Durand Cup) ফাইনালে মুম্বই সিটি এফসিকে (Mumbai City Fc) হারিয়ে ২-১ হারিয়ে চ‍্যাম্পিয়ন হয় বেঙ্গালুরু এফসি (BFC)। বিএফসি অধিনায়ক সুনীল ছেত্রীর অধরা স্বপ্নপূরণ হল রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে। কিন্তু ট্রফি দেওয়ার অনুষ্ঠানে ঘটল এক অদ্ভুত ঘটনা। যা ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ছবির ফ্রেমে আসছিলেন না রাজ‍্যপাল লা গণেশন। তাই সুনীল ছেত্রীকে ঠেলে সরিয়ে দিলেন তিনি। যা ইতিমধ্যে ভাইরাল।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, ম‍্যাচের পর রবিবার পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং রাজ্যপাল লা গণেশন সুনীল ছেত্রীর হাতে ডুরান্ড ট্রফি তুলে দেন। সেই সময় দেখা যায়, ছবির ফ্রেমে আসতে সুনীল ছেত্রীকে হাত দিয়ে সরিয়ে দেন রাজ্যপাল। সুনীল তাঁর সামনে থাকায় ক্যামেরায় পুরো দেখা যাচ্ছিল না তাকে। তাই ঠেলে সুনীলকে সরিয়ে দেন তিনি। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নেটিজেনদের প্রশ্ন, ডুরান্ড কাপ সুনীল ছেত্রী জিতেছেন না রাজ‍্যপাল লা গণেশন?

এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই সমলোচনার ঝড় ওঠে নেটমাধ‍্যমে। কেউ কেউ আবার রাজ‍্যপালের এমন ব‍্যবহারে ব‍্যঙ্গও করেছেন। ভারতীয় ফুটবল দলের অধিনায়ককে এভাবে ঠেলে সরিয়ে দেওয়া মেনে নিতে পারেননি অনেকে। যদিও এই বিষয়ে অবশ্য সুনীল, বেঙ্গালুরু এফসি বা ভারতীয় ফুটবলের তরফে কোনও মন্তব্য করা হয়নি।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...