Thursday, March 19, 2026

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির বিরুদ্ধে বিধানসভায় পেশ হল নিন্দা প্রস্তাব

Date:

Share post:

রাজ্যে ইডি-সিবিআইয়ের(ED-CBI) অতি সক্রিয়তার বিরুদ্ধে শুরু থেকেই সরব তৃণমূল(TMC)। সাম্প্রতিক সময়ে রাজ্যে কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা আরও বৃদ্ধি পেয়েছে। শাসকদলের অভিযোগ শুধু মাত্র রাজনৈতিক স্বার্থে এই তৎপরতা। এহেন পরিস্থিতির মাঝে সোমবার বিধানসভায় কেন্দ্রীয় সংস্থাগুলির বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পেশ করলেন বিধানসভার মুখ্য সচেতক তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ(Nirmal Ghosh)।

বিধানসভার অধিবেশনের দ্বিতীয় পর্বে ১৬৯ ধারায় এই নিন্দা প্রস্তাব আনা হয় শাসকদলের তরফে। সরকার পক্ষের তরফে বিধানসভায় নিন্দা প্রস্তাব পেশ করেন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। নিন্দা প্রস্তাবে স্পষ্ট বলা হয়েছে, ইডি ও সিবিআইয়ের অতি তৎপরতার জন্যই এই রেজোলিউশন। ইডি ও সিবিআইয়ের অতি তৎপরতা একটা ভয়ের পরিবেশ তৈরি করেছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে শাসকদলের সঙ্গে যাঁরা যুক্ত, তাঁদেরই হেনস্থা করা হচ্ছে। বিরোধী দলের যাঁদের চিটফান্ডের সঙ্গে যোগ রয়েছে, তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বলার অপেক্ষা রাখে না। এ বিষয়ে শাসকদলের ইঙ্গিত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দিকে। কারণ সারদা কাণ্ডে নাম রয়েছে শুভেন্দুর। পাশাপাশি নারদা কাণ্ডেও টাকা নিতে দেখা যায় বিরোধী দলনেতাকে। এবিষয়ে তৃণমূলের স্পষ্ট অভিযোগ, রাজনৈতিকভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে না পেরে এজেন্সি দিয়ে প্রতিহিংসার রাজনীতি করছে তৃণমূল।

spot_img

Related articles

ভিন রাজ্যে অবজার্ভারের দায়িত্বে বাংলার ১৫ আইপিএস, নয়া নির্দেশ কমিশনের

নবান্নের তরফে অপসারিত ১৯ জন আইপিএস অফিসারকে নতুন দায়িত্ব দেওয়ার ঘোষণার পরেই ফের প্রশাসনিক স্তরে নড়াচড়া। বুধবারই নির্বাচন...

অভিমান ভুলে আশীর্বাদ, প্রার্থী দেবাংশুকে জয়ের ‘টিপস’ দিলেন অসিত মজুমদার

রাজনীতির ময়দানে চব্বিশ ঘণ্টাও দীর্ঘ সময়। মঙ্গলবার কালীঘাট থেকে প্রার্থী তালিকা ঘোষণার পর যা ছিল চরম অসন্তোষ আর...

বনগাঁর রাজনীতির ‘ঘরের মেয়ে’ এবার বিধানসভার লড়াইয়ে, চর্চায় ঋতুপর্ণা

তিনি রাজনীতির আঙিনায় নতুন নন, কিন্তু বিধানসভার মহাযুদ্ধে পা রাখছেন এই প্রথমবার। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে উত্তর ২৪ পরগনার...

শুক্রবারই অতিরিক্ত ভোটার তালিকা? নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক হাইকোর্টের

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার পর পশ্চিমবঙ্গে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে শুক্রবারই। তার আগে রাজ্যের...