Friday, June 26, 2026

আশ্বিনের শুরুতেই বৃষ্টির ভ্রুকুটি, কখন বেরোবেন শপিং-এ?

Date:

Share post:

শুরু হয়ে গিয়েছে পুজোর কাউন্টডাউন। জোরকদমে চলছে পুজোর শপিং। কুমোরটুলিতে এখন প্রতিমার শেষ চলছে শেষ পর্যায়ের ফিনিশিং টাচ। আগমনীর সুরে যখন আকাশে বাতাসে ‘মা আসছে’ প্রতিধ্বনিত হচ্ছে, তখন আবহাওয়া অফিসের পূর্বাভাস, ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও মহালয়ার আগেই বৃষ্টিতে মাটি করতে পারে কেনাকাটা। স্বভাবতই কপালে ভাঁজ ব্যবসায়ীদের।

আরও পড়ুন:Weather Update: উত্তরে বৃষ্টি দক্ষিণে অস্বস্তি, রবিবার ফের ঘূর্ণাবর্তের পূর্বাভাস

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, মহালয়ার আগে বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা।  রবিবারের পর উপকূলের জেলায় বৃষ্টি বাড়তে পারে। মৎস্যজীবীদের উপকূলে যাওয়ার নিষেধাজ্ঞা জারি হয়েছে। বস্তুত দেবীপক্ষ শুরুর আগে দুর্যোগের ঘনঘটা। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে নিম্নচাপের ভ্রুকুটি শুরু হয়েছে।

মঙ্গলবার থেকে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে এ রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে বুধবার থেকে বাড়তে পারে বৃষ্টি। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ” ২০ তারিখ নিম্নচাপ তৈরি হবে। এর প্রভাবে ২১ তারিখ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছ। মৎস্যজীবীদের  ২১ তারিখ থেকে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ”

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...