Saturday, April 4, 2026

হাইকোটে মামলা জালিয়াতির অভিযোগে বালির আইনজীবীর বাড়িতে হানা সিআইডির

Date:

Share post:

আর্থিক তছরুপের অভিযোগে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের বাড়ি তল্লাশির পর এবার বালিতে আইনজীবীর বাড়িতে হানা সিআইডির। হাইকোর্টের মামলা জালিয়াতির অভিযোগে নাম জড়াল কয়েকজন আইনজীবীর। সেই মামলায় সিআইডি ও কলকাতা পুলিশকে তদন্তের নির্দেশ দেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। উচ্চ-আদালতের সেই প্রতারণা মামলায় নাম জড়িয়েছে বালির এক আইনজীবী গৌতম বন্দ্যোপাধ্যায়ের। পাশপাশি তাঁর ক্লার্কের  সালকিয়ার বাড়িতেও তল্লাশি চালান সিআইডি আধিকারিকরা।

আরও পড়ুন:সিবিআই আর্জি খারিজ, এইমস নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত করবে সিআইডিই

সোমবার সকাল ন’টা নাগাদ গোয়েন্দাদের একটি দল গৌতম বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ শুরু করে। প্রায় সাত ঘণ্টা পর অর্থাৎ দুপুর সাড়ে তিনটে নাগাদ আর একটি গাড়িতে আরও ৬ জন সদস্য এসে যোগ দেন। দীর্ঘ প্রায় ৮ ঘণ্টা ধরে জেরার পর সিআইডি’র অফিসাররা বালির দাওনাগাছির ওই আইনজীবীর বাড়ি থেকে বের হন।

যদিও এব্যাপারে সাংবাদিকদের কাছে মুখ খোলেননি গৌতমবাবু। সিআইডি সূত্রের খবর, এদিন তদন্তকারী অফিসাররা তাঁর কিছু নথি খতিয়ে দেখেন। এছাড়াও কম্পিউটার বিশেষজ্ঞ এনেও সমস্ত নথি খতিয়ে দেখতে থাকেন। যদিও ওই আইনজীবীকে আটক বা গ্রেফতার এখনও করা হয়নি। তদন্ত শেষে বাড়ি থেকে বেরিয়ে যায় সিআইডির গোটা টিম।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...