Friday, June 26, 2026

অপহরণের দুদিন পর শিশুর দেহ উদ্ধার, রণক্ষেত্র শান্তিনিকেতন

Date:

Share post:

পাড়ার দোকানে বিস্কুট কিনতে গিয়ে নিখোঁজ (Missing)হয়ে যায় ৫ বছরের শিশু। বীরভূম জেলার (Birbhum) শান্তিনিকেতনের (Shantiniketan)ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল। দুদিন পর প্রতিবেশীর বাড়ির ছাদে মিলল এক রত্তির দেহ। এরপরই উত্তেজিত জনতা অভিযুক্ত প্রতিবেশীর বাড়িতে ভাঙচুর করার পর আগুন লাগিয়ে দেয়। রীতিমত অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়েছে । সামান্য বিবাদের জেরে হত্যা?

শান্তিনিকেতনের মোলডাঙা এলাকায় একটি অঙ্গনওয়ারি কেন্দ্রের ছাত্র শিবম ঠাকুর (Shivam Thakur)। দিন দুয়েক আগে সকাল ১০টা নাগাদ বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে গ্রামের এক মুদিখানার দোকানে সে বিস্কুট কিনতে যায়। তারপর থেকেই তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর খবর দেওয়া হয় শান্তিনিকেতন থানায় (Shantiniketan Police Station)। উত্তেজনা ছড়ায় গ্রামে ৷ ঘটনাস্থলে পৌঁছে যায় শান্তিনিকেতন থানার পুলিশ। পরিবারের সূত্রে খবর, শিবমের খোঁজে তল্লাশি শুরু হয়। শান্তিনিকেতন থানার ওসি পার্থ কুমার ঘোষের (partha kumar ghosh)নেতৃত্বে পুলিশ তল্লাশি অভিযান চালায় পুলিশ। গ্রামজুড়ে ও আশেপাশের অঞ্চলেও তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ ৷ এমনকি, কুকুর এনেও তল্লাশি চালান হয়। এরপর আজ মঙ্গলবার সকালে প্রতিবেশীর বাড়ির ছাদ থেকে দেহ উদ্ধার হয়। ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা। আজ অভিযুক্ত প্রতিবেশীর পাশের বাড়ির লোকেরা ছাদে উঠলে দুর্গন্ধ পায় এবং সেখান থেকেই তাঁদের সন্দেহ হয়। এরপরই দেহ উদ্ধার হয় সেই প্রতিবেশীর বাড়ির ছাদ থেকে। অভিযুক্তের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ায় উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই সেই আগুন নেভানোর কাজ শুরু হয়েছে। পুলিশ সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...