Monday, April 6, 2026

বেআইনিভাবে তৈরি কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ি, দু’সপ্তাহের মধ্যে ভাঙার নির্দেশ আদালতের

Date:

Share post:

বেআইনিভাবে গঠিত হয়েছে মোদির মন্ত্রিসভার সদস্য তথা মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী নারায়ণ রাণের(Narayana Rane) বাড়ির একাংশ। মহারাষ্ট্রের জুহুতে তৈরি মন্ত্রীর বাড়ির সেই বেআইনি অংশ দু’সপ্তাহের মধ্যে ভেঙে ফেলার নির্দেশ দিল বম্বে হাইকোর্ট(Bombe HighCourt)। এই নির্দেশ দেওয়া হয়েছে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন বা বিএমসিকে(BMC)। একইসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী রাণেকে ১০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে আদালতের তরফে।

রাণের জুহুর বাংলো তৈরি করার সময় সরকারি নিয়ম লঙ্ঘন করা হয়েছে। তাই ওই বেআইনি অংশ ভাঙতে কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি দেওয়া হয় বিএমসির তরফে। অবশ্য পাল্টা চিঠি দিয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানায় রাণে। পুরসভা সেই আবেদন খারিজ করলে ফের চিঠি দেওয়া হয় রাণের তরফে। সবশেষে আদালত স্পষ্টভাবে জানিয়ে দেয় সিদ্ধান্ত পুনর্বিবেচনার কোনও জায়গা নেই। বাড়ির বেআইনি অংশ ভেঙে ফেলতেই হবে। মঙ্গলবার এই মর্মে আদালতের তরফে জানিয়ে দেওয়া হয়, দু’সপ্তাহের মধ্যে বেআইনি অংশ ভেঙে ফেলতে হবে বিএমসিকে। কাজ শেষ করে তিন সপ্তাহের মধ্যে এই সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে আদালতে। এবং বেআইনি ভাবে বাড়ি তইরির জন্য ১০ লক্ষ টাকা জরিমানা দিতে হবে কেন্দ্রীয় মন্ত্রীকে। আগামী ১৪ দিনের মধ্যে সেই টাকা জমা দিতে হবে। মহারাষ্ট্র স্টেট লিগাল সার্ভিসেস অথরিটির হাতে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...