Thursday, June 25, 2026

টিকে থাকার লড়াই, আজ ধর্মতলায় DYFI ও SFI ‘ইনসাফ সভা’

Date:

Share post:

ঝুলিতে ভোট শূন্য। নির্বাচনে মানুষের কাছে বারেবারে প্রত্যাখিত হয়েছে বামেরা। তাও টিকে থাকার লড়াইয়ে এবার পথে নামল বামেরা। পুজোর ঠিক মুখে ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর বিচার চেয়ে মঙ্গলবার কলকাতার ধর্মতলায় ইনসাফ সভার ডাক দিয়েছে ডিওয়াইএফআই ( DYFI) এবং এসএফআই (SFI) রাজ্য কমিটি। ইতিমধ্যেই শুরু হয়েছে মিছিল। এর জেরে চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা।

আরও পড়ুন:জাতীয় সড়ক ও রেল অবরোধ করে বিক্ষোভ কুড়মি সম্প্রদায়ের , দুর্ভোগে যাত্রীরা

শিয়ালদহ, হাওড়া থেকে ইতিমধ্যেই শুরু হয়েছে মিছিল। ধীরে ধীরে ধর্মতলার দিকে এগিয়ে যাচ্ছে মিছিল।আর একটি মিছিল পার্ক স্ট্রিট থেকে ধর্মতলার দিকে এগিয়ে যাবে। মিছিলে যোগ দিয়েছে দলের কর্মীরা। আনিস খানের মুখোশ পড়ে মিছিল এগিয়ে যাচ্ছে। এদিকে এর মিছিলের জেরে তীব্র যানজট শুরু হয়েছে শিয়ালদহ সহ শহরের একাধিক এলাকায়। ভোগান্তিতে পড়েছেন নিত্যযাত্রীরা। এমনকি পুজোর আগে এধরণের মিছিলের জন্য ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ী মহল। আজকের এই মিছিলের জন্য রীতিমত ক্ষুব্ধ তারা।

এদিকে ধর্মতলায় এই মিছিল ঘিরে মঙ্গলবার সকাল থেকেই ধর্মতলা চত্বরে কড়া পুলিশি প্রহরা বসেছে, রয়েছে প্রিজন ভ্যানও। তাই এই মিছিল ঘিরে অশান্তির আশঙ্কা করা হচ্ছে।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...