Friday, June 5, 2026

মোহালিতে আজ শুরু ভারত-অস্ট্রেলিয়া মহারণ, অজিদের বিরুদ্ধে টি-২০ সিরিজে প্রথম ম‍্যাচে নামছে রোহিতরা

Date:

Share post:

আজ মোহালিতে ভারত-অস্ট্রেলিয়া (India-Australia) যুদ্ধ। অজিদের বিরুদ্ধে টি-২০ সিরিজে প্রথম ম‍্যাচে নামছে রোহিত শর্মা-বিরাট কোহলিরা। টি-২০ বিশ্বকাপের আগে দলকে গুছিয়ে নিতে মরিয়া রোহিত শর্মা।

দীনেশ কার্তিক না ঋষভ পন্থ? হর্ষল প্যাটেল নাকি অর্শদীপ সিং। টি-২০ বিশ্বকাপের আগে এমন অনেক প্রশ্নের জবাব খুঁজে নিতে রোহিত শর্মার হাতে মোটে ছ’টি ম্যাচ। যার প্রথমটা মঙ্গলবার পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে। ভারত বনাম অস্ট্রেলিয়া। এটা সিরিজের প্রথম ম্যাচ।

আজ বিরাট কোহলি যদি আর একটা আফগানিস্তান ম্যাচের ইনিংস এখানে খেলে দিতে পারেন, চোখ-কান বুঁজে বলে দেওয়া যায় মোহালি মুডে ফিরবে। প্যাট কামিন্স এই ফর্মে ফেরা বিরাটকে নিয়ে চিন্তায় আছেন। কিন্তু তাঁর চিন্তা নিয়ে মোহালির কেন মাথাব্যথা থাকবে! অনেকদিন বাদে এখানে  ম্যাচ। টিকিট নিয়ে পাগলামি শুরু হয়েছে কয়েকদিন ধরেই। ভারত বিশ্বকাপের দলটাকেই প্রায় নামিয়ে দিচ্ছে। ফিঞ্চ অবশ্য এই সিরিজে স্টার্ক, মার্শ ও স্টয়নিসকে পাচ্ছেন না। তিনি নিজেও বিশ্বকাপের পর টি-২০ ফরম্যাট থেকে সরে দাঁড়াবেন বলে জল্পনা রয়েছে।
পরিসংখ্যান বলছে, এই দু’দল ২৩ বার টি-২০ ম্যাচে মুখোমুখি হয়েছে। ভারত জিতেছে ১৩ বার, অস্ট্রেলিয়া ৯ বার। একটি ম্যাচের মীমাংসা হয়নি। তবে আর পাঁচটা সিরিজের থেকে এই সিরিজের গুরুত্ব বেশি আসন্ন বিশ্বকাপের জন্য। দলে যার যা মেরামতি দরকার, সেটা এখনই সেরে ফেলতে হবে। রোহিত বলেছেন, তাঁরা নতুন কিছু চেষ্টা করবেন। বিরাট তাঁদের থার্ড ওপেনার, সেটাও বলেছেন।

এশিয়া কাপে ওপেন করেই বিরাট তাঁর ৭১তম সেঞ্চুরি করেছেন। বিরাট শুরুতে এলে কে এল রাহুলকে বসতে হবে। যিনি ফেরার পর থেকে ছন্দে নেই। রাহুলকে এবার রান পেতে হবে। এই ছ’টি ম্যাচে তাঁর দিকে নজর থাকবে জাতীয় নির্বাচকদের। নজর থাকবে হর্ষল, অর্শদীপের দিকেও। বিশ্বকাপে চার সিমার নিয়ে যাচ্ছে ভারত। যা নিয়ে প্রশ্ন উঠছে। অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া তাঁর চার ওভারে পঞ্চম বোলারের অভাব ঢেকে দিতে পারেন কি না তার একটা আন্দাজ পাওয়া যাবে মোহালিতে। অন্য প্রশ্ন বিশ্বকাপে কার্তিক না ঋষভ তা নিয়ে। এই ম্যাচে সেদিকেও নজর থাকবে।

আরও পড়ুন:প্রাক্তনদের সম্মান এআইএফএফ-এর, পদ্মশ্রীর জন্য মনোনীত বিজয়ন-অরুণ-সাব্বির

অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক কামিন্স বলে দিয়েছেন, তাঁরাও বিশ্বকাপের আগে যত বেশি সম্ভব ম্যাচ খেলে নিতে চান। যাতে সব প্রশ্নের জবাব হাতে পেয়ে যান। কিন্তু মাথায় আছে একগাদা ম্যাচ খেলে বিশ্বকাপের আগে ক্লান্ত হয়ে পড়তে চান না।

 

Related articles

দিল্লিতে দলীয় নেতৃত্বের সঙ্গে দীর্ঘ বৈঠক শুভেন্দুর, কী নিয়ে আলোচনা? জল্পনা তুঙ্গে

রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার প্রথম এক মাস মন্ত্রিসভায় ৫জন মন্ত্রী দফতর পেয়েছিলেন। তার তিন সপ্তাহ পর শপথ নিলেন...

সন্দীপনদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ প্রিয়াঙ্কার, স্বর্ণকমলের ‘কুকথা’য় FIR দায়ের

তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহার বাড়ির সামনে এলাকাবাসীর বিক্ষোভে ছিলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল (Priyanka Tibrewal)। বৃহস্পতিবারের ঘটনা...

স্বরূপের গ্রেফতারিতে খোশমেজাজে গান অনির্বাণের! ভাইরাল ভিডিও

টলিপাড়ায় তোলাবাজি, শ্লীলতাহানি, দাদাগিরি দেখানোর অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস (Swarup Biswas)। বৃহস্পতিবার...

বিধায়ক ভাঙানোর রাজনীতি! খেলা আরও অনেক বাকি

রন্তিদেব সেনগুপ্ত সাক্ষাৎকারটি যে নিতান্তই সৌজন্যমূলক ছিল না , ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিজেই আটান্নজন বিধায়ককে নিয়ে বিধানসভার স্পিকারের কাছে হাজির...