Saturday, April 4, 2026

১১১ টাকায় তন্তুজের শাড়ি: প্রতিযোগিতায় ২১ তারিখ ‘জনতা শাড়ি’ বাজারে আনছে খাদি

Date:

Share post:

দুবছরের অতিমারি কাটিয়ে এবার শারদোৎসবে মেতেছে বাংলা। বিকিকিনিও চলছে দেদার। সস্তায় ভালো জিনিস বাজারে আনার চেষ্টা সব প্রতিষ্ঠানের। ইতিমধ্যেই ১১১টাকায় জনতা শাড়ি বাজারে এনেছে তন্তুজ (Tantuja)। প্রতিযোগিতায় এবার জনতা শাড়ি আসছে খাদি (Khadi)। তবে, তাদের দাম এখনও জানা যায়নি। ২১ তারিখ সেই শাড়ি আসবে বাজারে।

কলকাতার (Kolkata) খাদি ভবনে পুজোর আগেই জনতা শাড়ির উদ্বোধন হবে। ২১তারিখ ঠিক হবে এই শাড়ির দাম। সমস্ত সুতির শাড়িকে পাল্লা দিয়ে গুণমানে ভালো মাত্র ১১১ টাকায় জনতা শাড়ি পাওয়া যাচ্ছে সমস্ত তন্তজ দোকানে। তবে, খাদির ‘জনতা’ শাড়ি বাজারে প্রথম।

তন্তুজের জনতা শাড়ি বাংলা-সহ সারা দেশের খেটে-খাওয়া মানুষের কাছে যথেষ্ট পছন্দের। তাতে পাল্লা দিতে নদিয়ার (Nadia) ফুলিয়া ও বর্ধমানের (Bardhawan) হাজার হাজার তাঁতিদের নিয়ে ব্যশবসায় নামছে খাদি। পুজোর আগেই দিল্লির প্রগতি ময়দানের মেলায় খাদি ও তন্তুজর জনতা শাড়ি পাওয়া যাবে। রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি কুটির শিল্পের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলেন, খাদি জনতা শাড়ি নিয়ে বড়ো ব্য্বসায় নামছে। রিবেট দেওয়া হবে। তবে দামটা এখনো ঠিক হয়নি। একশো এগারো টাকার তন্তুজর জনতা শাড়ি তন্তুজ কেন্দ্রে পাওয়া যায়। বস্ত্রশিল্পে তন্তুজ, মঞ্জুষা বা খাদি যে বিশ্ববাংলার মানকে আরও বাড়িয়ে তুলবে তা বলার অপেক্ষা রাখে না বলে মনে করেন মন্ত্রী।

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...