Friday, June 26, 2026

সব স্কুলে কেন নীল-সাদা পোশাক? বিধানসভায় ব্রাত্যর হাতিয়ার বিজেপিরই অসম ও ত্রিপুরা

Date:

Share post:

স্কুলে নীল-সাদা ইউনিফর্ম নিয়ে বিতর্কের অবকাশ নেই বলে দাবি করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তাঁর সাফ যুক্তি, বিজেপি শাসিত রাজ্যগুলিও পড়ুয়াদের পোশাকের রং পরিবর্তন করেছে। মঙ্গলবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে ব্রাত্য বসু বলেন, ‘‘গুজরাট এবং অসম সরকার আগেই পোশাকের (স্কুলের) রং পরিবর্তন করেছে।’’

শিক্ষামন্ত্রীর কাছে এই প্রসঙ্গে প্রশ্ন তুলেছিলেন ডাবগ্রাম-ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। তিনি দাবি করেন, রাজ্যের স্কুল পড়ুয়াদের পোশাকের রং বদলানো অনেকে মানতে পারছেন না। এর পর তাঁর প্রশ্ন, ‘‘স্কুলের পোশাককে আগের অবস্থায় কি ফেরানো যাবে?’’ উত্তরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, ‘‘গুজরাত, অসম সরকার আগেই তাদের রাজ্যে (স্কুল) পোশাকের রং পরিবর্তন করেছে।’’ তবে রাজ্যের ঐতিহ্যবাহী স্কুলের ক্ষেত্রে পোশাকের রং পরিবর্তন হয়নি। শুধুমাত্র সরকারি, সরকার-পোষিত এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের ক্ষেত্রে ইউনিফর্ম পরিবর্তন হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের অগাস্টেই সরকারি ও সরকার অনুমোদিত স্কুলগুলিতে নীল-সাদা পোশাক দেওয়ার কাজ শুরু করে দিয়েছে প্রশাসন। সেই কাজে গতি আনতে স্কুলের প্রধান শিক্ষকদের কাছে একটি চালানও পাঠানো হয়েছে। কয়েক মাস আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, সরকারি, সরকার-পোষিত এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের পোশাকের রং হবে নীল-সাদা। ওই পোশাকে থাকবে বিশ্ব বাংলার লোগো। গত মার্চ মাসে একটি বিজ্ঞপ্তি জারি করে সেই সিদ্ধান্ত কার্যকর করার কথা ঘোষণা করে রাজ্যের শিক্ষা দফতর।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...