Sunday, June 14, 2026

আবারও মাঝপথে খেলা ছেড়ে উঠে গেলেন ম্যাগনাস কার্লসেন

Date:

Share post:

আবারও মাঝপথে খেলা ছেড়ে উঠে গেলেন ম্যাগনাস কার্লসেন (Magnus Carlsen )। সিংকুইফিল্ড কাপের পরে জুলিয়াসবায়ের জেনারেশন কাপে খেলার মাঝপথ থেকেই উঠে গেলেন কার্লসেন। এবারেও বিপক্ষে ছিলেন সেই হান্স নিমান। নিমানের বিরুদ্ধে প্রতিযোগিতা ছেড়ে দেন দাবার বিশ্বচ্যাম্পিয়ন।

ম‍্যাচে এদিন নিমান প্রথম চাল দেওয়ার পরে কার্লসেনও প্রথম চাল দেন। তারপরে নিমান দ্বিতীয় চাল দেওয়ার পরেই খেলা ছেড়ে উঠে যান কার্লসেন। তাঁর কম্পিউটারের স্ক্রিনও বন্ধ করে দেন তিনি। গোটা ঘটনায় হতবাক হয়ে যান আয়োজকরা। প্রথমে তাঁরা বুঝে উঠতে পারেননি কী হয়েছে। কার্লসেন উঠে যাওয়ার কয়েক সেকেন্ড পরে নিমানও খেলা ছেড়ে উঠে যান।

এর আগে সিংকুইফিল্ড কাপে প্রতিযোগিতা ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন কার্লসেন। সেইসময় একটি টুইটও করেছিলেন তিনি। সেখানে তিনি লিখেছিলেন, “প্রতিযোগিতা ছেড়ে দিলাম। সেন্ট লুইস দাবা ক্লাবে খেলতে খুব ভাল লাগল। আশা করি ভবিষ্যতে আবার খেলব।”

আরও পড়ুন:ক্রিকেটে একাধিক নতুন নিয়ম আনল আইসিসি, টি-২০ বিশ্বকাপ খেলা হবে নতুন নিয়মে

Related articles

বাংলার নতুন গোয়েন্দা পরমব্রত! ওয়েব সিরিজে চমক দিতে তৈরি অভিনেতা 

বাঙালির অন্যতম প্রিয় গোয়েন্দা আইকন 'ফেলুদা'র চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। বাদ পড়েনি...

FIFA World Cup: বিশ্বকাপে ভারত যোগ, ২০ বছর নতুন ইতিহাস লিখলেন অস্ট্রেলিয়ার নিশান

ফিফা বিশ্বকাপে ভারত যোগ। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি দলে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার আছে। অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমে ইতিহাস...

ছেলে টিকিট না পাওয়ায় ‘বিদ্রোহী’ কাকলি! সাফাই দিতে আসরে সাংসদ-পুত্র

বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের পর লোকসভাতে বিদ্রোহ ঘোষণা করে তৃণমূল কংগ্রেসের আলাদা ব্লক তৈরিতে আগ্রহ দেখিয়েছেন কাকলি ঘোষ...

ওষুধের বদলে ফরমালিন! মধ্যপ্রদেশে শিশু মৃত্যুতে প্রশ্নে AIIMS ভোপাল

দেশজুড়ে উন্নত স্বাস্থ্য পরিষেবা, বিশ্বমানের চিকিৎসা পরিকাঠামো আর সবার জন্য স্বাস্থ্য সুরক্ষার দাবি নিয়ে বারবার প্রচার চালাচ্ছে কেন্দ্রের...