Sunday, June 14, 2026

ভারতের মানচিত্র থেকে বাদ লাদাখ-অরুণাচল, SCO বৈঠকে চিনের কীর্তিতে বিতর্ক

Date:

Share post:

সাংহাই কো-অপারেশন সম্মেলনে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে ভারতের বিক্রিত মানচিত্র প্রকাশ করার অভিযোগ উঠল চিনের বিরুদ্ধে। চিনের তরফে যে মানচিত্র প্রকাশ করা হয়েছে সেখানে দেশের মূল ভূখণ্ড থেকে বাদ দেওয়া হয়েছে অরুণাচল প্রদেশ (Arunachal Pradesh) এবং লাদাখকে (Ladakh)। এমনকী কাশ্মীরকেও দেখানো হয় পাকিস্তানের অংশ হিসেবে! এই ঘটনায় স্বাভাবিকভাবেই বিতর্ক তৈরি হয়েছে।

চিনের তরফে প্রকাশ্যে আনা ওই বিকৃত মানচিত্রে সেখানে ভারতকে দেখানো হয়েছে একটি অতি ক্ষুদ্র দেশ হিসেবে। এমনকি, মানচিত্রে দেখানো হয়েছে ভারতের থেকে কাজাখস্তানের আয়তন বড়। তাৎপর্যপূর্ণভাবে এই মঞ্চেই উপস্থিত ছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গোটা ঘটনায় মোদি সরকারের নিন্দায় সরব হয়েছে কংগ্রেস। তাঁদের তরফে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর জন্মদিনের উপহার হিসেবে চিন এই মানচিত্র উপহার দিয়েছে। মোদি কি এই জায়গাগুলো চিনকে উপহার দিয়েছেন? টিআরএসের কটাক্ষ, চিনের প্রকাশিত মানচিত্রে ভারত কাজাখস্তানের থেকেও ছোট দেশ! এরপরেও নরেন্দ্র মোদি কেন চুপ? ৫৬ ইঞ্চির ছাতি কোথায় লুকিয়ে ছিলেন?

Related articles

ওষুধের বদলে ফরমালিন! মধ্যপ্রদেশে শিশু মৃত্যুতে প্রশ্নে AIIMS ভোপাল

দেশজুড়ে উন্নত স্বাস্থ্য পরিষেবা, বিশ্বমানের চিকিৎসা পরিকাঠামো আর সবার জন্য স্বাস্থ্য সুরক্ষার দাবি নিয়ে বারবার প্রচার চালাচ্ছে কেন্দ্রের...

FIFA World Cup: VAR প্রযুক্তিকে নিয়ে বিতর্ক, মিশরের সাত তারা জার্সিতে আপত্তি ফিফার

বিশ্বকাপ (FIFA World Cup) হবে কিন্তু বিতর্ক হবে না, তাই হয় নাকি। বিশ্বকাপ শুরু হতে না হতেই বিতর্কের...

বিমানবন্দরে মাথা গোনা! দিল্লির বৈঠকে দলনেতা ঠিক করার পালা ‘রেবেল’দের

লোকসভার ১৯ তৃণমূল সাংসদ এনডিএ-কে সমর্থন জানানোর দাবি করে সোমবার চিঠি দিয়েছেন। তারপরে সেই তালিকায় যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ...

জেনে নিন রবিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ রবিবার (১৪ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...