Wednesday, June 3, 2026

কর্মীর সঙ্গে প্ৰতিবেশির পরকীয়াতে আপত্তি সেলুন মালিকের? শান্তিনিকেতনে শিশু খু*নে চাঞ্চল্যকর তথ্য

Date:

Share post:

শান্তিনিকেতনে ৪ বছরের শিশু খুনে চাঞ্চল্যকর মোড়! তদন্তে উঠে এসেছে পরকীয়া তত্ত্ব! জানা গিয়েছে, নিহত ৪ বছরের শিশুর বাবা শম্ভু ঠাকুরের একটি সেলুন আছে। সেখানেই কাজ করত হাবল বাউড়ি। যার সঙ্গে প্রতিবেশি মহিলা রুবি খাতুন বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে। দীর্ঘদিনের অবৈধ সম্পর্ক ধরে ফেলেন গ্রামবাসীরা। নিহত শিশুর বাবাও এই সম্পর্কে বাধা হয়ে দাঁড়ান। সেই আক্রোশ থেকেই শম্ভুর শিশুপুত্র শিবমের উপর আক্রোশ তৈরি হয় রুবির। যার করুণ ও মর্মান্তিক পরিণতির শিকার একরত্তি শুভম।

বিস্কুট কিনতে গিয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খুঁদে পড়ুয়ার নিখোঁজ রহস্যের কিনারা হয়েছে প্রায় ৫২ ঘণ্টা পর। প্রতিবেশির বাড়ির ছাদ থেকে উদ্ধার হয় ৪ বছরের শিশু শিবম ঠাকুরের নিথর দেহ। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়।

নিখোঁজ ওই শিশুর খোঁজে গ্রাম জুড়ে ও আশপাশে তল্লাশি শুরু হয়। জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। স্নিফার এনেও তল্লাশি করা হয়। কিন্তু কোথাও ওই শিশুর কোনও খোঁজ মেলেনি। এরপরই আজ, মঙ্গলবার ওই শিশুর নিথর দেহ উদ্ধার হয়। ৫২ ঘণ্টা পর দেহ উদ্ধার হয়েছে প্রতিবেশির
বাড়ির ছাদ থেকে।

আরও পড়ুন- ফের রাজ্যের ২ আইপিএস অফিসারকে দিল্লিতে তলব ED-র

Related articles

১৮ বছর পর হাতে এল অফার লেটার! অবসরের বয়স পেরিয়ে মজিদ পেলেন ‘হতাশার’ চিঠি

সরকারি চাকরির স্বপ্ন বুনেছিলেন দুই দশক আগে। পরীক্ষা দিয়ে মেধা তালিকায় জায়গাও করে নিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্নের চিঠি...

ফর্ম জমার আগেই অন্নপূর্ণা যোজনার টাকা! কারা পেলেন সুবিধা? তালিকা নিয়ে কাঠগড়ায় বিজেপি

অন্নপূর্ণা যোজনার সূচনা থেকেই স্বচ্ছতার সওয়াল করে এসেছে নতুন বিজেপি সরকার। ভুয়ো উপভোক্তা ছেঁটে ফেলে প্রকৃত প্রাপকদের হাতে...

এবিভিপির চক্রান্তে মিথ্যা মামলায় ধৃত ছাত্রনেতা! শোকে হৃদরোগে মৃত্যু বাবার

ছেলের গ্রেফতারির ধাক্কা সহ্য করতে পারলেন না বাবা। মিথ্যা মামলায় পুলিশের হাতে ছেলের বন্দি হওয়ার খবর শুনেই হৃদরোগে...

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...