Friday, June 26, 2026

Congress President: কংগ্রেসের সভাপতি নির্বাচনে প্রার্থী হচ্ছেন শশী থারুর, সবুজ সঙ্কেত সোনিয়ার

Date:

Share post:

কংগ্রেসের সভাপতি নির্বাচনে প্রার্থী হতে চলেছেন শশী থারুর। সোমবার দলের বর্তমান সভানেত্রী সোনিয়া গান্ধীর ‘সবুজ সঙ্কেত’ মেলার পর তা কার্যত নিশ্চিত বলেই দাবি কংগ্রেস শিবির সূত্রে। প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনের পর থেকেই দলের পূর্ণ মেয়াদের সভাপতির জন্য সওয়াল করছিলেন থারুর।

সোমবারই সোনিয়ার সঙ্গে তাঁর ১০ জনপথ রোডের বাসভবনে দেখা করেন থারুর। বৈঠকে দলের নেতা দীপেন্দ্র হুডা, জয়প্রকাশ অগ্রবাল এবং বিজেন্দ্র সিংহও ছিলেন। দলীয় সূত্রে খবর, সেই বৈঠকে থারুরকে সভাপতি নির্বাচনে লড়তে অনুমোদন  দেন সভানেত্রী। অর্থাৎ, যদি সব কিছু ঠিক থাকে, তা হলে নির্বাচনে লড়ার ক্ষেত্রে কার্যত আর কোনও বাধা থাকল না থারুরের। তবে কংগ্রেস-এর অন্য একটি সূত্র জানাচ্ছে,  আপাতত রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটকেই গান্ধী পরিবার কংগ্রেস সভাপতি পদের দায়িত্ব দিতে চাইছে।

কংগ্রেস সভাপতি পদে বিজ্ঞপ্তি জারি হওয়ার কথা ২২ সেপ্টেম্বর। মনোনয়ন জমা দেওয়ার সময় ২৪ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর। মনোনয়ন প্রত্যাহারের শেষদিন ৮ অক্টোবর। ভোট হওয়ার কথা ১৭ অক্টোবর আর ফল প্রকাশ ১৯ অক্টোবর। শেষ পর্যন্ত কি পরিস্থিতি তৈরি হয় সেদিকেই আপাতত নজর রাথছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন- দ্রুত আরোগ্য কামনা: আহত ACP দেবজিৎ-কে দেখতে SSKM-এ মুখ্যমন্ত্রী

Related articles

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...