Friday, April 3, 2026

Entertainment: অন্তর্বাসের মাপ নিয়ে হৃতিককে চিঠি রসিকা শ্রীলেখার

Date:

Share post:

অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra) আবার খবরের শিরোনামে। তবে এবার কোনও রাজনৈতিক মন্তব্য নয় বা সিনে জগতের নেপোটিজমের বিরুদ্ধে সরব হওয়া নয়। নিজের অন্তর্বাসের মাপ নিয়ে সমস্যায় পড়ে এবার সোশ্যাল মিডিয়ায় শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। আর এখানেই শেষ নয়, তিনি এবার টার্গেট করলেন বলি সুপারস্টার হৃতিক রোশনকে (Hrithik Roshan)। অভিনেত্রীর অন্তর্বাসের মাপ ঠিক না হওয়ার জন্য তিনি দায়ী করলেন বলিউড সুপারম্যান ‘ক্রিশ’কে।

আসলে বলি সুপারস্টার হৃতিক রোশনের কোম্পানি থেকে একটি অন্তর্বাস কেনেন অভিনেত্রী। কিন্তু সেটার কিছু সমস্যা হওয়ায় আপাতত সেটা ব্যবহার করতে পারছেন না শ্রীলেখা। স্বাভাবিক ভাবেই তা ফেরত পাঠিয়েছেন নিয়ম মেনেই। তারপরই তিনি তাঁর নিজস্ব স্টাইলে সোশ্যাল মিডিয়ায় হৃতিক রোশনকে ট্যাগ করে একটি পোস্ট করেন। তারপর থেকেই শুরু হয়েছে অভিনেত্রীর বক্তব্য ঘিরে সমালোচনা। গতকাল সোমবার সাড়ে ছ’টা নাগাদ তাঁর সোশ্যাল মিডিয়া পেজে একটি মেসেজের স্ক্রিনশট শেয়ার করেন অভিনেত্রী-পরিচালক। যার সূত্র ধরে জানা যায় হৃতিক রোশনের সংস্থা এইচ আর এক্স (HRX)-এর একটি অন্তর্বাস কিনেছিলেন শ্রীলেখা মিত্র। তবে তা ফেরত পাঠাতে হচ্ছে। কী কারণে অন্তর্বাসটি ফেরত পাঠানো হচ্ছে তা পোস্টের ক্যাপশনে জানিয়ে দেন শ্রীলেখা। এখানেই শেষ নয়, কৌতুক করে আবার তিনি ক্যাপশনে লিখেছেন, “দুঃখিত হৃতিক রোশন তোমার অন্তর্বাসটি আমার একটু বেশিই টাইট হয়েছে।” এরপর থেকেই অভিনেত্রী শ্রীলেখার রসবোধ নিয়ে আলোচনা করছেন অনেকেই।

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...