Saturday, April 4, 2026

Supreme Court: অপরাধীর অতীত না জেনে চরম শাস্তি নয়!

Date:

Share post:

অপরাধীকে সাজা ঘোষণার পর নানা ধরণের সমালোচনার মুখে পড়তে হয় বিচারককে। বিশেষ করে চরম শাস্তি বা মৃত্যুদণ্ড দেওয়া নিয়ে বারবার আদালতকে প্রশ্নের মুখে পড়তে হয়। এই সময়ে দাঁড়িয়ে মৃত্যুদণ্ড (Capital Punishment) আদৌ কার্যকর করা উচিত কি, এই নিয়ে নানা বিতর্ক রয়েছে। এবার মৃত্যুদণ্ড সংক্রান্ত অভিন্ন নির্দেশিকা প্রণয়ন (Uniform Guidelines for Capital Punishment) নিয়ে পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চের দ্বারস্থ হয়েছে শীর্ষ আদালত। জাত অপরাধী কিনা সেটা বিচার না করে চরম শাস্তি দেওয়া যাবে না, এই সিদ্ধান্তের পথেই এবার হাঁটতে চলেছে সুপ্রিম কোর্ট।

আসলে মৃত্যুদণ্ড মানেই চূড়ান্ত শাস্তি। সেক্ষেত্রে অভিযুক্ত দোষী সাব্যস্ত হলেই কি এই পথেই হাঁটা উচিত আদালতের নাকি এর প্রেক্ষিত এবং অপরাধীর অতীত জানা দরকার? অর্থাৎ অপরাধী হঠাত করেই এই অপরাধ করেছে নাকি তাঁর মানসিকতায় এই ধরণের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়? এইরকম একাধিক বিষয় নিয়েই চিন্তা ভাবনা শুরু হয়েছে। আদালত জানিয়েছে, যে সমস্ত মামলা মৃত্যুদণ্ড অবধারিত, কী পরিস্থিতিতে দোষী ব্যক্তি ওই ঘটনা ঘটিয়েছে, তারও উল্লেখ থাকা দরকার। আদালতের মতে মৃত্যুদণ্ডের ক্ষেত্রে অপরাধীর বিরুদ্ধেই জনমত বেশি থাকে। তবে তিনি ন্যায্য বিচার পাচ্ছেন কি না, তা দেখা দরকার। ফ্রেমিং গাইডলাইন্স রিগার্ডিং পোটেনশিয়াল মিটিগেটিং সারকামস্ট্যান্সেরনামের (Framing Guidelines Regarding Potential Mitigating Circumstances) একটি স্বতঃপ্রণোদিত মামলার উল্লেখ করে এ নিয়ে বিচার-বিশ্লেষণের কথা করার নির্দেশ দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ড একবার দিয়ে দিলে তা আর ফিরিয়ে নেওয়া যায় না। মৃত্যুদণ্ড দেওয়ার ক্ষেত্রে দোষাীর বয়স, শিক্ষাগত যোগ্যতা, জীবনে তিনি কোনও বড় ধরণের আঘাত পেয়েছেন কি না, তাঁর পারিবারিক পরিস্থিতি, মানসিক অবস্থা, দোষী সাব্যস্ত হওয়ার পরের আচরণ বা আগে অপরাধের কোনও রেকর্ড রয়েছে কি না, সেই সংক্রান্ত বিশদ তথ্য থাকা প্রয়োজন বলেই মনে করছে দেশের শীর্ষ আদালত (Supreme Court)।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...