Wednesday, March 18, 2026

পুজোর আগেই ৯২৩ শূন্যপদে নিয়োগের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

Date:

Share post:

এসএসসি-র (SSC) গ্রুপ সি (Group C) ও গ্রুপ ডি (Group D) বিভাগের শূন্যপদে অবিলম্বে নিয়োগের (Recruitment) নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। পুজোর আগেই যোগ্য প্রার্থীদের নিয়োগের নির্দেশ দিয়েছেন বিচারপতি। পাশাপাশি শূন্যপদের সংখ্যা স্পষ্ট করে জানিয়ে ২৮ সেপ্টেম্বরের মধ্যে বিজ্ঞপ্তি জারি করে কাউন্সেলিংয়ের (Counseling) প্রক্রিয়াও শুরু করতে হবে বলেও নির্দেশ দিয়েছেন তিনি।

এর আগে কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে স্কুলের চতুর্থ শ্রেণীর কর্মী হিসেবে হিসেবে চাকরি পাওয়া অর্থাৎ গ্রুপ ডি কর্মী ৫৭৩ জনের বেআইনি নিয়োগ বাতিল করে দেওয়া হয়। আর সেই শূন্যপদেই মেধার ভিত্তিতে বুধবার ওয়েটিং লিস্টে (Waiting List) থাকা প্রার্থীদের দ্রুত চাকরি ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিলেন বিচারক।

তবে শুধু গ্রুপ ডি-ই নয়, গ্রুপ সি-তেও বেআইনিভাবে নিয়োগ পাওয়া ৩৫০ পদে যোগ্য ও প্রকৃত প্রার্থীদের চাকরি ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে গ্রুপ সি ও ডি মিলিয়ে মোট ৯২৩ শূন্য পদে যোগ্য প্রার্থীদের চাকরিতে নিয়োগ করতে হবে। এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নবম ও দশমে কতজন করে বেআইনিভাবে নিযুক্ত হয়েছেন তার রিপোর্ট চান সিবিআই ও এসএসসি-র আধিকারিকদের কাছে। তবে তার আগে মালকারীদের সঙ্গে বৈঠক করতে হবে দু’পক্ষকেই।

আগামী ২৮ সেপ্টেম্বর কলকাতা হাইকোর্টে সেই রিপোর্ট (Report) জমা পড়লেই তাদের চাকরি থেকে বহিষ্কার করা হবে বলে জানিয়েছেন বিচারপতি। তিনি আরও জানান, ৫ মাস হল এই দুর্নীতির তদন্তভার সিবিআইকে (CBI) দিয়েছি। আর অপেক্ষা করা যাবে না। যোগ্য প্রার্থীদের ভোগান্তি আর বাড়ানো যাবে না। আগামী সপ্তাহ থেকেই শুরু করতে হবে নিয়োগপত্র বিলি (Appointment Letter)। তবে এসএসসি-র তরফে আদালতকে জানানো হয় সময় খুব কম। আর সেকারণেই পুজোর আগে এত দ্রুত এই ৯২৩ জনকে চাকরি দেওয়া সম্ভব নয়।

অন্যদিকে, এদিনই এসএসসির আরও একটি মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায় বেআইনি নিয়োগের তালিকা এসএসসি এবং সিবিআইয়ের কাছে চেয়ে পাঠান। নবম এবং দশম শ্রেণির শিক্ষক হিসাবে বেআইনি নিয়োগ বাতিল করে যোগ্যদের চাকরি দিতে হবে বলেও সেই মামলাতেও মন্তব্য করেন বিচারপতি।

 

spot_img

Related articles

আফ্রিকান ফুটবলে নজিরবিহীন কাণ্ড, শিরোপা হাতছাড়া সেনেগালের, চ্যাম্পিয়ন মরক্কো

আফ্রিকান ফুটবলে নজির বিহীন কাণ্ড। নতুন বছরের শুরুতেই আফ্রিকান কাপ অফ নেশনস জিতেছিল সেনেগাল (Senegal)। উত্তেজনা এবং বিতর্কে...

হাসপাতালের ICU-তে ইঁদুর: হাত খেয়ে নেওয়ায় মহারাষ্ট্রে রোগীর মৃত্যু

প্রশাসনিক দুর্বলতা আর নজরদারি কতটা দুর্বল হলে একটি গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতালের আইসিইউ বিভাগের ভিতরে ইঁদুর ঢুকে যায়! এমনকি...

আইপিএলের মরশুমে কলকাতায় ছোটদের টুর্নামেন্ট, নিয়মে থাকছে চমক

আইপিএলের মরশুমে কলকাতায় ছোটদের ক্রিকেট টুর্নামেন্ট। 'কিডস অন জি ফাইভ'(Kidz on ZEE5 )-এর মুখ্য স্পন্সরশিপে এই টুর্নামেন্টের যৌথ...

রোম্যান্সে মজেছেন ষাটোর্ধ্ব শাহরুখ! ‘কিং’ ভাবনায় এবার প্রেমের ছবি

অনেক হল মারকাটারি অ্যাকশন, এবার ব্যাক টু স্কোয়ার ওয়ান। নিজের চেনা ছন্দে ফিরতে চাইছেন শাহরুখ খান (Shahrukh Khan)।...