Tuesday, March 31, 2026

বীরভূম ও মুর্শিদাবাদে বি*স্ফোরক উদ্ধার তদন্তভার হাতে নিল NIA

Date:

Share post:

রাজ্যে দুটি জেলা থেকে বি*স্ফোরক উদ্ধারের ঘটনায় তদন্তভার হাতে নিল এনআইএ (National Investigating Agency)। চলতি বছরেই বীরভূমের (Birbhum) মহম্মদবাজার ও মুর্শিদাবাদের (Murshidabad) বেলডাঙা এলাকা থেকে বি*স্ফোরক (Explosives) উদ্ধারকে কেন্দ্র করে বিতর্ক হয়। শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে। বুধবার কলকাতার ব্যাঙ্কশাল আদালতে (Bankshal Court) এফআইআর দায়ের (FIR Lodge) করে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA)।

রাজ্যের একাধিক জেলায় সাম্প্রতিক সময়ে উদ্ধার হয়েছে বোমা। সম্প্রতি টিটাগড়ের একটি স্কুলের ছাদেও বি*স্ফোরণের ঘটনা ঘটেছে। গত জুলাই মাসে বীরভূমের (Birbhum) মহম্মদবাজারে হানা দিয়ে বিপুল পরিমাণ বি*স্ফোরক উদ্ধার করে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। একটি টাটা সুমো থেকে উদ্ধার হয় ৮১ হাজার ডিটোনেটর। গ্রেফতার করা হয় গাড়ির চালক আশিস কেওরা নামে রানিগঞ্জের এক বাসিন্দাকে। পরে ধৃতকে জেরা করে নলহাটির লখনামারা গ্রামে একটি গুদামের হদিশ মেলে। শুক্রবার সেখান থেকেই বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়।

পাশাপাশি গত এপ্রিল মাসে বোমা বি*স্ফোরণে কেঁপে ওঠে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ জেলার রেজিনগর থানার বেগুনবাড়ি পঞ্চায়েতের মাঠপাড়া এলাকায় বি*স্ফোরণের জেরে নড়ে ওঠে বাড়ির ভিত। বাড়ির নীচে বোমা মজুত করে রাখা হয়েছিল। ঘটনার জেরে চারজনকে আটক করে পুলিশ। মাটির তলায় কারা বোমা রেখেছিল, তার তদন্ত শুরু করে বেলডাঙা থানার পুলিশ। মাটিতে পুঁতে রাখা বোমা থেকেই এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলেই অনুমান পুলিশের। আর রাজ্যে এই দুই বোমা বিস্ফোরণের পিছনে আসল রহস্য কী? এদের পিছনে কী কী চক্রান্ত লুকিয়ে রয়েছে তা জানার চেষ্টা করছেন এনআইএ আধিকারিকরা। সেইমতোই বুধবার রাজ্যে ঘটে যাওয়া দুটি বিস্ফোরণের ঘটনায় তদন্তভার হাতে নিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।


 

 

Related articles

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...