Saturday, April 4, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) এক ম্যাচ বাকি থাকতেই ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দলের বিরুদ্ধে একদিনের সিরিজ জয় নিশ্চিত করল ভারতীয় মহিলা ক্রিকেট দল। বুধবার ইংরেজদের ৮৮ রানে হারালেন হরমনপ্রীত কৌররা।

২) ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে নজির গড়ল ভারতীয় মহিলা দল। অধিনায়ক হরমনপ্রীত কৌরের অপরাজিত ১৪৩ রানের সুবাদে পাঁচ উইকেটে ৩৩৩ রান তুলল ভারতের প্রমিলা ব্রিগেড। যা মহিলাদের একদিনের ক্রিকেটে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস।

৩) ডোপ টেস্টে পজিটিভ আশুতোষ মেহতা। যার ফলে তাঁকে দু’বছরের জন্য নির্বাসিত করে অ্যান্টি ডোপিং ডিসিপ্লিনারি প্যানেল। নাডার রিপোর্ট অনুযায়ী, ৮ ফেব্রুয়ারি গোয়ায় এটিকে মোহনবাগান-হায়দরাবাদ এফসি ম্যাচের পর আশুতোষের যে মুত্র নমুনা নেওয়া হয়েছিল তাতে মরফিন পাওয়া গিয়েছে।

৪) মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়নশিপের জন্য দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। ১৫ জনের টি-২০ দলে নতুন মুখ কেউ নেই। শেষ সিরিজের দলই ধরে রাখা হয়েছে।

৫) এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে ওভালে। ২০২৩ সালে সেই ফাইনাল হবে। পরের বারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে লর্ডসে। সেই ফাইনাল খেলা হবে ২০২৫ সালে। জানাল আইসিসি।

আরও পড়ুন:Breakfast news: ব্রেকফাস্ট নিউজ

 

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...