Saturday, April 4, 2026

পুজোয় খুশির খবর রাজ্য সরকারি কর্মীদের, মাস শেষের আগেই হাতে বেতন

Date:

Share post:

অক্টোবরের পয়লা থেকেই শুরু দুর্গাপুজো। ৩০ সেপ্টেম্বর পঞ্চমী থেকে ১০ অক্টোবর পর্যন্ত বন্ধ রাজ্য সরকারি দফতরগুলি বন্ধ থাকবে। সপ্তমী থেকে আবার ছুটি পড়ে যাবে ব্যাংকে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব বলে কথা, তাই পুজোর দিনগুলিতে হাতে লক্ষ্মী থাকা দরকার। ফলে সবদিক বিবেচনা করে এবার রাজ্য সরকারি কর্মীদের মাস শেষের আগেই অ্যাকাউন্টে ঢুকবে বেতনের প্রাপ্য টাকা। এই মর্মে রাজ্য সরকারের তরফে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে।

আরও পড়ুন:‘আলিপুর মিউজিয়ামকে ওয়ার্ল্ড হেরিটেজ করতে চাই’, উদ্বোধন করে বার্তা মুখ্যমন্ত্রীর

বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্য সরকারি কর্মচারীদের বেতন, অনুদান, সাম্মানিক, পারিশ্রমিক চলতি মাসের ২৮ এবং ২৯ তারিখের মধ্যে দিয়ে দেওয়া হবে। পরের মাস অর্থাৎ অক্টোবরে টাকা দেওয়া হবে ২১ অক্টোবর। রাজ্য সরকারি অবসরপ্রাপ্ত কর্মীরা পেনশন পাবেন ২৯ সেপ্টেম্বর। আবার নভেম্বরের শুরুতেই পেনশন ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। “জয় বাংলা”, ‘‘লক্ষ্মীর ভাণ্ডার’’ প্রকল্পের টাকাও ২৬ সেপ্টেম্বরের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে।

রাজ্য সরকারের এমন সিদ্ধান্তে খুশি সরকারি কর্মচারীরা। “লক্ষ্মীর ভাণ্ডার” প্রকল্পের আওতাভুক্ত রাজ্যের মহিলারা পুজোর আগে হাতে টাকা পাওয়ার খবরে তাঁরাও খুশি।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...