Friday, April 3, 2026

উত্তরবঙ্গের ডেঙ্গু পরিস্থিতি সামলাতে সক্রিয় সরকার, বিধানসভায় জানালেন চন্দ্রিমা

Date:

Share post:

রাজ্যজুড়ে বাড়ছে ডেঙ্গুর (Dengue) প্রাদুর্ভাব। চিনতে বাড়ছে উত্তরবঙ্গের (North Bengal)পরিস্থিতি নিয়ে। বিধানসভায় এই নিয়ে রাজ্য সরকারের পদক্ষেপের কথা স্পষ্টভাবে জানিয়ে দিলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chadrima Bhattacharya)। বিধানসভায় বিজেপি বিধায়ক শিলিগুড়ির পরিস্থিতির কথা উল্লেখ করে অধ্যক্ষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলে, চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়ে দেন এই বিষয়ে কড়া নজর রয়েছে রাজ্য সরকারের (Government of West Bengal) । সেই মতো বিশেষ টিম পাঠানোর ব্যবস্থাও করা হয়েছে।

এদিন বিধানসভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন ডেঙ্গুর প্রকোপ এই বছর যে হারে বেড়েছে, তাকে পরিস্থিতির দিকে নজর রেখে বৈঠক করেছেন কলকাতার মেয়র। রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ডেঙ্গু, ম্যালেরিয়ার মত মশাবাহিত রোগ প্রতিরোধে বিধায়কদের সাহায্য চেয়েছেন। পাশাপাশি বিধায়কদের মশাবাহিত রোগ সম্পর্কে এলাকায় সচেতনতা শিবির করার অনুরোধও করেছেন তিনি। ডেঙ্গু দমনে বিশেষ সাফাই অভিযান শুরু করার নির্দেশ দিয়ে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর আজ রাজ্যের প্রত্যেক পুরসভাকে চিঠি দিয়েছে। সেখানে দু দফায় এই সাফাই অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

Related articles

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...