Saturday, April 11, 2026

হিজাব মামলার রায়দান আপাতত স্থগিত রাখল সুপ্রিম কোর্ট

Date:

Share post:

১০ দিন টানা শুনানির পর অবশেষে শেষ হল হিজাব মামলার শুনানি (Hijab Case Hearing)। তবে আপাতত এই মামলার রায়দান স্থগিত (Judgement Suspended) রেখেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। এর আগে বুধবার এই মামলার শুনানি চলাকালীন একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করে দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দেয়, শিক্ষা প্রতিষ্ঠান বা ক্লাসে হিজাব পরার অনুমতি দেওয়া হলে তা দেশের বৈচিত্রকে তুলে ধরার সুযোগ দেবে। ফলে দেশের পড়ুয়ারা অনেক কম বয়সেই দেশের বৈচিত্রের বিষয়ে সম্মক জ্ঞান লাভ করবে। তবে আবেদনকারীরা জানিয়েছিলেন, কোরানে তিন তালাক (Triple Talaq) ও বলিদানের (Sacrifice) কোনও উল্লেখ না থাকলেও হিজাবের কথার উল্লেখ রয়েছে এবং মুসলিম মহিলাদের কর্তব্য হল সেই বিধি যথাযথভাবে পালন করা। এদিন বিচারপতি হেমন্ত গুপ্ত ও সুধাংশু ধুলিয়ার বেঞ্চে এই শুনানি শেষ হয়।

এর আগে শুনানি চলাকালীন ভারতের সলিসিটর জেনারেল তথা কর্ণাটক সরকারের আইনজীবী তুষার মেহতা (Tushar Mehta) দাবি করেন, কোরানে উল্লেখ থাকলেই কোনও প্রথা জরুরি হয় না। শুধুমাত্র যে প্রথাগুলি নির্দিষ্ট শর্তপূরণ করে সেগুলি জরুরি বলে বিবেচনা করা হয়। তিনি আরও দাবি করেন, সংবিধানের ভিত্তিতে আদালতের সিদ্ধান্ত নেওয়া উচিত।

উল্লেখ্য, চলতি বছরের প্রথমদিকে শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরে আসা নিয়ে উত্তাল হয়েছিল কর্নাটক। শিক্ষা প্রতিষ্ঠানে কঠোর পোশাকবিধির নির্দেশ দেওয়ার পর সেই নির্দেশ চ্যালেঞ্জ করে মামলা ওঠে কর্নাটক হাইকোর্টে (Karnataka High Court)। হাইকোর্ট শিক্ষা প্রতিষ্ঠানে হিজাবে নিষেধাজ্ঞা বজায় রাখে। তারপর কর্ণাটক হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়। সেই আবেদনের ভিত্তিতেই সুপ্রিম কোর্টে এতদিন শুনানি চলছিল। অবশেষে বৃহস্পতিবার সেই মামলার শুনানি শেষ হল। তবে মামলার নিষ্পত্তি এখনও হয়নি।

Related articles

ভোটের প্রস্তুতিতে ‘নজরে’ তিন জেলা, সোমে রাজ্যে নির্বাচন কমিশনের উচ্চপর্যায়ের দল

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের আইন-শৃঙ্খলা এবং প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার রাজ্যে আসছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ...

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তাকে HIV ইঞ্জেক্ট! আত্মঘাতী তরুণী

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তার শরীরে এইচআইভি (HIV) সংক্রমিত রক্ত ইনজেক্ট করার অভিযোগ! এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার...

নাকা চেকিংয়ে বিপুল নগদ ও সোনা-সহ আটক বিজেপি প্রার্থী অশোক দিন্দার ঘনিষ্ঠ

ভোটের মুখে ফের অস্বস্তিতে পদ্মশিবির(Bharati Janata Party)। শনিবার বিজেপি বিধায়ক অশোক দিন্দার (Ashok Dinda) ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সন্দীপ...

ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত, ইতিহাস তৈরির দোরগোড়ায় আয়ুষ

বিশ্বের এক নম্বর এবং প্যারিস অলিম্পিক্সে রুপো জয়ী তাইল্যান্ডের কুনলাভুত ভিতিদসার্নকে হারিয়ে ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে (Badminton Asia...