Friday, June 26, 2026

ববিতার পর এবার প্রিয়াঙ্কা! পুজোর আগেই চাকরি ফেরানোর নির্দেশ বিচারপতির

Date:

Share post:

কোচবিহারের ববিতা সরকারের (Babita Sarkar) পর এবার প্রিয়াঙ্কা সাউ (Priyanka Shaw) নামে এক চাকরিপ্রার্থীকে দ্রুত চাকরি দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। শুক্রবার সমস্ত নথি খতিয়ে দেখে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay) স্কুল সার্ভিস কমিশনকে (SSC) নির্দেশ দেন, পুজোর (Durga Puja) আগেই যোগ্য প্রার্থীকে চাকরি দিতে হবে, এঁরা অনেকদিন ধরে অপেক্ষা করছেন। এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায় কমিশনের আইনজীবীকে বলেন, আজই বৈঠক করে আদালতকে আগামী সপ্তাহের মধ্যে একটি রিপোর্ট পেশ করতে হবে।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ শুক্রবার বিকেলে এই অর্ডার সমেত এসএসসিতে যাবেন মামলাকারী। এদিন বিকেলে প্রিয়াঙ্কা সাউ ও তাঁর আইনজীবীর সঙ্গে বৈঠক করতে হবে। এই বৈঠকের সিদ্ধান্ত বুধবারের মধ্যে আবেদনকারীকে জানাতে হবে চেয়ারম্যানকে। মামলার পরবর্তী শুনানি আগামী বৃহস্পতিবার অর্থাৎ ২৯ সেপ্টেম্বর দুপুর ২ টোয়।

শুক্রবার একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ মামলার শুনানিতে হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, আদালত মনে করছে এই নিয়োগের যৌক্তিকতা আছে। প্রিয়াঙ্কা সাউ জানিয়েছেন, আগে কমিশনের তরফে নিয়োগপত্র পাই, তারপর বোঝা যাবে, আমাদের বঞ্চনার শেষ হল কি না। তবে এখনই এবিষয়ে কিছু বলা যাচ্ছে না। এই মামলার সঙ্গে যুক্ত বাকিদের আবেদনের শুনানি হবে ২৬ সেপ্টেম্বর।

Related articles

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...