Saturday, April 4, 2026

নিষিদ্ধ হতে চলেছে পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়া? প্রক্রিয়া শুরু কেন্দ্রের

Date:

Share post:

দেশজুড়ে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার বিরুদ্ধে তল্লাশি অভিযান শুরু করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA) ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। এখনও পর্যন্ত সংগঠনের সঙ্গে যুক্ত ১০০ জনের বেশি সদস্যকে গ্রেফতার করা হয়েছে বলে এনআইএ সূত্রে খবর। গ্রেফতার হয়েছেন সংগঠনের প্রধান পারভেজ আহমেদ সহ দুই সদস্য মহম্মদ ইলিয়াস এবং ওএমএ সালেমও। আর মুসলিম মৌলবাদী সংগঠনের এমন কার্যকলাপের পর ‘পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া’-কে (Popular Font of India) নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্রীয় সরকার (Central Government)। ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপও নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্ণাটকের স্বরাষ্ট্র মন্ত্রী আরাগা জ্ঞানেন্দ্র (Araga Jnanendra)।

১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংসের পর একাধিক ইসলামিক সংগঠন মিলিত হয়ে তৈরি হয় পিএফআই। কেরল, কর্নাটক সহ দেশের বিভিন্ন রাজ্যে এই সংগঠনের বিস্তার রয়েছে। সরকারের অভিযোগ, এই সংগঠন দেশ বিরোধী ও সমাজ বিরোধী কাজের সঙ্গে যুক্ত। যদিও এই সংগঠনের তরফে দাবি করা হয়, তারা বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজ করে থাকে। পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া একটি উগ্র ইসলামিক সংগঠন। তবে গোয়েন্দাদের অভিযোগ, এই সংগঠনের পিছনে আরবের প্রত্যক্ষ্য মদত রয়েছে। মূলত ইসলামিক রাষ্ট্র (Islamic State) প্রতিষ্ঠা করাই তাদের প্রধান লক্ষ্য। দেশের বিভিন্ন সন্ত্রা*সমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছে এই সংগঠন।

চলতি মাসের শুরু থেকেই শুরু হয় এই তল্লাশি অভিযান। দেশজুড়ে মোট ১৩টি রাজ্যের ৪০টি জায়গায় অভিযান চালাচ্ছে এনআইএ। এই অভিযানে যেহেতু আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে তাই এই অভিযানে যুক্ত হয়েছে ইডিও।

আরও পড়ুন- পুজোর আগে পর্যটকদের জন্য দুঃসংবাদ! গ্লেনারিজে মিলবে না দার্জিলিং চা

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...