Monday, April 13, 2026

Dengue: রাজ্যে বাড়ছে ডেঙ্গি, নভেম্বর পর্যন্ত থাকবে দাপট আশঙ্কা বিশেষজ্ঞদের

Date:

Share post:

পুজোর আগেই বাড়ছে ডেঙ্গির (Dengue) দাপট। চিন্তা বাড়ছে রাজ্যের স্বাস্থ্য দফতরের। স্বাস্থ্য দফতরের (Health department) পরিসখ্যান অনুযায়ী, গত এক সপ্তাহে রাজ্যে ডেঙ্গি (Dengue) আক্রান্তের সংখ্যা বেড়েছে ৪ হাজার ২২৪। এখনও পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ২৯২।

স্বাস্থ্য দফতরের পরিসংখ্যানে দেখা যাচ্ছে, হাওড়ায় গত এক সপ্তাহে ডেঙ্গি আক্রান্তের সংখা বেড়েছে ৫১৬ জন। মুর্শিদাবাদে এক সপ্তাহে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৫০৫ জন। হুগলিতে ৪৯৭ জন এক সপ্তাহে আক্রান্ত হয়েছেন। কলকাতায় এক সপ্তাহে আক্রান্তের সংখ্যা ৪৬৭। বাঁকুড়া পুর এলাকাতেও বাড়ছে ডেঙ্গির প্রকোপ। বাঁকুড়া পুরসভা সূত্রে খবর, বাঁকুড়া পুরসভার ২৪টি ওয়ার্ডে গত ২ সপ্তাহে ১২৩ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। DEN 3 স্ট্রেনের দাপটেই ডেঙ্গুর বাড়বাড়ন্ত, পুজোর আগে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা!

আরও পড়ুন- নিয়োগ দুর্নীতি: শুভেন্দু ঘনিষ্ঠ চঞ্চলের আগাম জামিন খারিজ আদালতে

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...