Sunday, February 22, 2026

কীভাবে মাঠে শান্ত থাকেন মাহি? উত্তর দিলেন স্বয়ং নিজেই

Date:

Share post:

মাঠে সবাই তাকে ক‍্যাপ্টেন কুল নামেই চেনে। মাঠে সব রকম পরিস্থিতিতে কীভাবে শান্ত থাকতে হয় তা ওনার থেকে ভালো কেউ জানেন না। যার কথা বলা হচ্ছে তিনি হলেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। বিশ্ব ক্রিকেটের সর্বকালের সেরা অধিনায়কদের একজন নিঃসন্দেহে মাহি। দীর্ঘ সময় ধরে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক থেকেছেন, এখন আইপিএলে নেতৃত্ব দেন। নেতৃত্ব দেওয়ার সময় মাঠে একেবারেই শান্ত থাকেন ধোনি, যে কারণে তাকে ক্যাপ্টেন কুল হিসেবে ডাকা হয় ক্রিকেট মহলে। কিন্তু এত চাপের পরিস্থিতিতেও কিভাবে নিজেকে মাঠে শান্ত রাখেন ধোনি? এই নিয়ে এবার মুখ খুললেন খোদ মাহি নিজেই। এক অনুষ্ঠানে এসে ধোনি জানিয়েছেন, অন্যের পরিস্থিতিতে নিজেকে দাঁড় করিয়ে রেখে তিনি উপলব্ধি করেছেন বিষয়টি।

এক অনুষ্ঠানে ধোনি দর্শকদের প্রথমে জিজ্ঞেস করেন, “আপনাদের মধ্যে কতজন মনে করেন আপনার বসরা শান্ত?” সেই সময়ে কিছু হাত উপরে উঠেছিল। এরপর ধোনি দর্শকদের উদ্দেশে বলেন, “হয় এরা বসকে খুশি করতে চায়, নইলে তারা নিজেরাই বস।”

এরপর ধোনি বলেন, “যখনই কোনও ক্রিকেটার ক্যাচ ফেলেন বা কেউ মিসফিল্ড করেন, আমি সব সময় চেষ্টা করি বাকিদের জুতোয় নিজেকে গলিয়ে ভাবার। রেগে গেলে কোনও সুরাহা হয় না। সেখানে তখনই ৪০ হাজার মানুষ মাঠ থেকে এবং কোটি-কোটি মানুষ পর্দায় ম্যাচটি দেখছেন। আমায় দেখতে হত এই ভুলগুলি কেন হল। যদি একজন ক্রিকেটার ১০০ শতাংশ সক্রিয় থাকেন এবং তা সত্ত্বেও ক্যাচ মিস করেন, আমার কোনও সমস্যা নেই। অবশ্যই, আমি দেখতে চাই এর আগে অনুশীলনে কতগুলি ক্যাচ ধরেছে। তার কি অন্য কোনও সমস্যা রয়েছেন, এবং উন্নতি করার চেষ্টা করছেন কিনা, আমি ফোকাস করতাম এই সমস্ত বিষয় নিয়ে। হয়ত আমরা একটি ম্যাচ হেরে যেতাম সেটির জন্য, কিন্তু চেষ্টা করতাম ওদের পরিস্থিতির সঙ্গ নিজেকে মানিয়ে নেওয়ার।”

শেষে ধোনি বলেন, “আমিও মানুষ। আমিও একইভাবে ভাবব যেমনটা আপনারা ভাবেন। যখন আপনি বাইরে যান এবং ম্যাচ খেলেন, ভুল হলে আপনার খারাপ লাগবে। আমরা দেশের প্রতিনিধিত্ব করি, তাই আমাদের খুব খারাপ লাগবে। কিন্তু আমরা নিজেদের আবেগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। বাইরে থেকে বসে দেখলে, বলাটা সহজ যে আমরা একটি নির্দিষ্ট উপায়ে খেলব, তবে সেটা করা সহজ নয়। আমরা আমাদের দেশকে প্রতিনিধিত্ব করি, তবে প্রতিপক্ষের খেলোয়াড়রাও নিজেদের দেশকে প্রতিনিধিত্ব করেন। ওরাও খেলতে এসেছে। ওঠানামা থাকবেই।”

আরও পড়ুন:ঝুলনের বিদায়ী ম‍্যাচকে স্মরণীয় করতে বিশেষ উদ‍্যোগ সিএবির

spot_img

Related articles

আফগান সীমান্তে এয়ার স্ট্রাইক পাকিস্তানের, হামলার জবাব দিতে তৈরি তালিবান

আফগানিস্তানের আকাশে পাক সেনার এয়ার স্ট্রাইক, এফ ১৬ যুদ্ধবিমান বেছে বেছে গুঁড়িয়ে দিল সাতটি জায়গা (Pakistan air strike...

রবিবাসরীয় সকালে ঝাড়সুগুড়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় মৃত ৫ পুলিশকর্মী

ওডিশার (Odisha) ঝাড়সুগুড়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ৫ পুলিশকর্মী। রবিবার সকালে দ্রুত গতিতে ছুটে এসে একটি ট্রেলার কর্তব্যরত...

বসন্তে বৃষ্টির পূর্বাভাস, রবিবাসরীয় কলকাতায় হালকা বৃষ্টির সম্ভাবনা 

দোলের আগে বঙ্গে বৃষ্টির পূর্বাভাস। আগামী সপ্তাহের গোড়াতেই ভিজতে পারে দক্ষিণবঙ্গের কয়েক জেলা, এ সম্ভাবনার কথা আগেই জানিয়েছে...

দেড় যুগ পর ভারতে শাকিরা! পয়লা মার্চ থেকেই টিকিট বিক্রি শুরু 

শুরু ১৯ বছর পর ভারতে অনুষ্ঠান করতে যাচ্ছেন ‘ক্যুইন অফ ল্যাটিন মিউজিক’ শাকিরা (Pop Singer Shakira)। ২০০৭ সালে শেষবার...