Friday, June 26, 2026

মোদি জমানায় টাকার পতনের নয়া রেকর্ড! ডলারের দাম ছাড়িয়ে গেল ৮১ টাকা

Date:

Share post:

মোদি জমানায় নয়া রেকর্ড গড়লো টাকার দাম। যদিও এ রেকর্ড গর্বের নয় লজ্জার। নিত্য প্রয়োজনীয় জিনিসের ভয়াবহ মূল্য বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে শুক্রবার ৮১ টাকা ছাড়িয়ে গেল এক ডলারের মূল্য। এদিন বাজার খোলার পরপরই মার্কিন ডলারের মূল্য গিয়ে দাঁড়ায় ৮১ টাকা ৯ পয়সা। অর্থাৎ বৃহস্পতিবার এর তুলনায় এদিন ২৫ পয়সা কমে গিয়েছে টাকার মূল্য। উল্লেখ্য, বৃহস্পতিবার বাজার বন্ধের সময়ে এক মার্কিন ডলারের নিরিখে টাকার মূল্য ছিল ৮০ টাকা ৮৬ পয়সা।

অবশ্য বৃহস্পতিবারই পরিস্থিতি যে পথে এগিয়েছিল তাতে অনুমান করা হচ্ছিল টাকার দাম আরো নিচে নামবে। ঐদিন ৭৯ টাকার আশেপাশে মার্কিন ডলারের দাম থাকলেও শেষ বেলায় তা চড়চড়িয়ে বাড়তে থাকে। পার হয়ে যায় ৮০ টাকা। শুক্রবার বাজার খোলার পর প্রত্যাশা মতই তা ৮১ টাকা পেরিয়ে গেল। যা দেশে ইতিহাসের সর্বকালীন রেকর্ড। স্বাভাবিকভাবেই টাকার দামের এমন ভয়াবহ পতনে ধাক্কা খেয়েছে দেশের শেয়ার বাজারও। বাজার খোলার পর এদিন সকালেই সেনসেক্স প্রায় ৭০০ পয়েন্ট নিচে নামে। একই রকম ভাবে ২০০ পয়েন্টের বেশি পড়ে গিয়েছে নিফটি।

অন্যদিকে, পাল্লা দিয়ে বেড়েছে মার্কিন ডলারের দাম। তীব্র বিরোধিতা সত্বেও সেদেশে ঋণের উপরে সুদের হার বাড়িয়ে চলেছে ফেডেরাল ব্যাংক। সব মিলিয়ে বিশ্ব বাজারে লাভবান হচ্ছে আমেরিকা। প্রতিবারের মতোই ভারতীয় টাকার দামের পতনের ফলে আঙুল উঠছে রিজার্ভ ব্যাঙ্কের দিকে। রেপো রেট বাড়ানোর ফলেও উন্নতি হচ্ছে না ভারতীয় টাকার বেহাল দশার। বিশেষজ্ঞদের মতে, আগামী কয়েকদিনে আরও কমে যাবে টাকার দাম।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...