Saturday, April 4, 2026

বিরোধী জোটের ‘অস্ত্রে’ শান, লালুকে সঙ্গে নিয়ে ফের দিল্লিতে নীতীশ !

Date:

Share post:

আগামী লোকসভা ভোটে বিজেপির বিরুদ্ধে কংগ্রেস, বাম এবং বিরোধী আঞ্চলিক দলগুলিকে এক ছাতার তলায় আনতে সক্রিয় হচ্ছেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডি(ইউ) সভাপতি নীতিশ কুমার। সূত্রের খবর, বিরোধী জোটের ‘অস্ত্রে’ শান দিতে আরজেডি প্রধান লালুপ্রসাদকে সঙ্গে নিয়ে ফের দিল্লি আসছেন তিনি। আগামী রবিবার কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করবেন তাঁরা। সাক্ষাৎ করতে পারেন আরও কয়েক জন বিরোধী নেতার সঙ্গে।

জানা গিয়েছে, সোনিয়ার সঙ্গে বৈঠকে রাহুলকেও চেয়েছিলেন লালু-নীতীশ। কিন্তু দক্ষিণ ভারতে ‘ভারত জোড়ো যাত্রা’য় ব্যস্ত থাকার কারণে তিনি হাজির থাকতে পারবেন না। প্রসঙ্গত, ২০১৫ সালে বিহারের বিধানসভা ভোটের আরজেডি-জেডি(ইউ)-কংগ্রেসের ‘মহাগঠবন্ধন’ গঠিত হওয়ার পরে সোনিয়ার সঙ্গে বৈঠক করেছিলেন নীতীশ।
রবিবারই হরিয়ানায় আর এক বিজেপি বিরোধী আঞ্ছলিক দল আইএনএলডির সভা রয়েছে। সেখানে আইএনএলডি প্রধান ওমপ্রকাশ চৌটালার ডেকে লালু, নীতীশের পাশাপাশি সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবও হাজির থাকতে পারেন।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...