Friday, April 10, 2026

বিজেপির শারদ জনসংযোগে কলকাতায় মিঠুন চক্রবর্তী

Date:

Share post:

পঞ্চায়েত ভোটকে (Panchayet Election)মাথায় নিয়ে পুজোয় বিজেপির (BJP)রাজনীতি। বাঙালির আবেগকে কাজে লাগিয়ে মিঠুন চক্রবর্তীকে (Mithun Chakraborty)নিয়ে আসা হল বাংলায়। যদিও আজ শুক্রবার কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport)নেমে রাজনীতি নিয়ে একটা কথাও বললেন না মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। তবে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari),দিলীপ ঘোষ (Dilip Ghosh),সুকান্ত মজুমদারদের (Sukanta Majumder)মত বঙ্গ বিজেপির নেতৃত্ব থাকা সত্ত্বেও কেন মিঠুন চক্রবর্তীকে উড়িয়ে নিয়ে আসা হল বাংলায়, তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলতে শুরু করেছেন বিজেপি বিরোধীরা।

সামনেই পঞ্চায়েত ভোট। তার আগে শারদ জনসংযোগে অভিনেতা এবং বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। কলকাতায় বিজেপির প্রাক পুজোর সম্মেলনীতে যোগ দিতে এলেন তিনি। তিন দিনের সফরে কলকাতায় এলেন অভিনেতা। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) পুজো উদ্বোধন নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এই প্রসঙ্গে মিঠুনকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান অমিত শাহ পুজো উদ্বোধন করতেই পারেন কিন্তু তিনি রাজনীতির সঙ্গে তাঁর এই কলকাতা সফরের যোগ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। পুজোর আগে শহরে এলেও অভিনেতা জানিয়েছেন পুজোর সময়টা তিনি কলকাতাতেই থাকবেন। তৃনমূলের তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে বিজেপি নানা ভাবে চেষ্টা করেছিল পুজো বন্ধ করতে। এবার হেরিটেজ পুজোর আবহে বাঙালির আবেগকে কাজে লাগিয়ে ভোট বাক্স ভরার পরিকল্পনা করছেন তাঁরা। বাংলায় এত নেতৃত্ব থাকা সত্ত্বেও কেন মিঠুন চক্রবর্তীকে বাংলায় আনতে হল তা নিয়ে বিপাকে পদ্ম শিবির।

Related articles

কোন শিল্পপতিকে বাঁচাতে হাসিনাকে আশ্রয়? অনুপ্রবেশ ইস্যুতে মোদি-শাহকে ধুয়ে দিলেন অভিষেক

বিজেপির ইস্তেহার প্রকাশ করতে বাংলায় এসে ফের অনুপ্রবেশ নিয়ে সরব হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। শুক্রবার,...

১৩-১৬ এপ্রিল বাড়বে গরম! সতর্ক থাকার বার্তা মৌসম ভবনের

উত্তর-পশ্চিমী বায়ু প্রবাহের জেরে ১৩ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় গরম ও আর্দ্র পরিস্থিতি দেখা দেওয়ার...

আবার অবমাননা! রানি রাসমনির নাম বিকৃতি শাহের, তোপ তৃণমূলের

শুধুমাত্র ভোটের কারণেই বাঙালি প্রেম জেগে ওঠে বিজেপির নেতাদের, তা আরও একবার প্রমাণ করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত...

IPL: ওপেনিং জুটির ব্যর্থতা থেকে নিষ্ক্রিয় স্পিন বোলিং, কেকেআরের ব্যর্থতার বিশ্লেষণ

চার ম্যাচ পরেও জয়ের খাতা খুলতে ব্যর্থ কেকেআর(KKR)। ঘরের মাঠে তিন ম্যাচে জয়হীন। মরশুমের শুরুতেই ছন্দহীন শাহরুখ খানের...