Sunday, June 21, 2026

বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে থেকে উদ্ধার ৫৫ কোটি টাকার সোনা, গ্রেফতার ৪

Date:

Share post:

তল্লাশি (Search Operation) চালিয়ে বেলঘরিয়া থেকে উদ্ধার হল ১১ কেজি সোনা (Gold Seized)। শুক্রবার ভোর রাতে বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে (Belghariya Expressway) একটি গাড়ি থেকে সোনা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ইতিমধ্যে ঘটনায় গাড়ির চালক সহ ৪ জনকে গ্রেফতার (Arrest) করেছে বেলঘরিয়া থানার পুলিশ (Belgharia Police Station)। ধৃতদের নাম নেতাজি রাজারাম পাওয়ার, ময়ূর মনোহর পাটিল, গণেশ চৌহান ও সুরজিৎ মুখোপাধ্যায়। তবে উদ্ধার হওয়া সোনা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, কারাই বা পাঠাচ্ছিল, তা জানতে ইতিমধ্যে তদন্ত (Investigation) শুরু করেছে পুলিশ। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কয়েকটি মোবাইলও।

এদিন মারুতি অল্টো থেকে ওই সোনা উদ্ধার হয়েছে। গাড়িটি মেদিনীপুর যাচ্ছিল বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ। এদিন গাড়িটিকে দেখে কর্তব্যরত পুলিশদের সন্দেহ হয়। সেইমতো গাড়ি থামিয়ে শুরু হয় তল্লাশি। গাড়িতে থাকা একটি ব্যাগে তল্লাশি চালাতেই চোখ কপালে ওঠে তদন্তকারীদের। পুলিশ ওই ব্যাগ থেকে ১১ কেজি সোনার বাট উদ্ধার করে। যার বাজারদর আনুমানিক ৫৫ কোটি টাকা। এছাড়াও ওই গাড়ি থেকে ১১টি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর,বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধারে দক্ষিণেশ্বর সংলগ্ন ময়লাখোলা এলাকার কাছেই দাঁড়িয়েছিল ওই মারুতি গাড়িটি। অবৈধভাবে ওই সোনা নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানতে পেরেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, তদন্ত এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে, তাই কোথায় গাড়িটি যাচ্ছিল তা এখনও স্পষ্ট নয়। যাঁরা গ্রেফতার (Arrest) হয়েছেন, তাঁরা কাছাকাছি এলাকার বাসিন্দা বলেই পুলিশ সূত্রে খবর।

Related articles

ময়নাগুড়িতে বাস ও ট্রাকের সংঘর্ষে মৃত ৪, আহত বহু

জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি (Maynaguri Accident) উল্লাডাবরি তিস্তা সেতুর কাছে রবিবার একটি বাস ও ট্রাকের সংঘর্ষে ৪ জন যাত্রীর...

তামিলনাড়ুর কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, মৃত ৭, অসুস্থ বহু

ভোপাল গ্যাস দুর্ঘটনার স্মৃতি উস্কে তামিলনাড়ুর তিরুভাল্লুরে সাত জনের মৃত্যু! সামুদ্রিক খাদ্য প্রস্তুতকারক একটি কারখানায় রবিবার অ্যামোনিয়া গ্যাস...

ফের দায়ের FIR! আরও আইনি প্যাঁচে অভিষেকের আপ্তসহায়ক সুমিত

আরও আইনি প্যাঁচে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhisek Banerjee PA) আপ্তসহায়ক সুমিত রায়(Sumit Ray)। জমি জালিয়াতি আর মাটি চুরির মামলার...

টাকা নিয়ে দলত্যাগ! বিস্ফোরক অভিযোগ মহুয়ার! আইনি নোটিশের হুঁশিয়ারি শতাব্দী-কাকলিদের

তৃণমূলের ভাঙন ঘিরে রাজনৈতিক সংঘাত ক্রমশ তীব্র হচ্ছে। দলের ২০ জন সাংসদ এনসিপিআইতে (NCPI) যোগ দেওয়ার পর থেকেই...