Friday, April 3, 2026

মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ফিল্মি কায়দায় হাওড়ার ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, তদন্তে পুলিশ

Date:

Share post:

মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ব্যবসায়ীর বাড়ি থেকে দুঃসাহসিক ডাকাতি। ঘটনাটি ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুরে।  গৃহকর্তাকে মারধর ও খুদে সদস্যর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে কাপড় ব্যবসায়ীর বাড়ি থেকে প্রায় ১২ লক্ষ টাকার গয়না চুরি করল একদল দুষ্কৃতী। এমনকি ডাকাতির পর ব্যবসায়ীর পরিবারের সদস্যদের বেঁধে রেখে চম্পট দেয় তারা। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন:পুজোর আগে খুশির খবর! আজই প্রাথমিকে নিয়োগপত্র হাতে পাচ্ছেন ১৮৫ জন চাকরিপ্রার্থী

স্থানীয় সূত্রে খবর, আট থেকে ১০ জন সশস্ত্র ডাকাত মুখে গামছা বেঁধে কাপড়ের ব্যবসায়ী সুজিত কাঁড়ারের বাড়িতে হানা দেয়। সেই সময় বাড়ির সবাই ঘুমোচ্ছিলেন। ঘরে ঢুকে পড়েন প্রথমেই গৃহকর্তাকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে দুষ্কৃতীরা। এর পর ব্যবসায়ীর সাত বছরের ছেলে সৌমাল্যের মাথায় রিভলভার ঠেকিয়ে যাবতীয় সোনার গয়না এবং নগদ টাকা লুট করে নেয়। এমনকি, ব্যবসায়ীর স্ত্রীর গলা এবং হাত থেকেও যাবতীয় গয়না খুলে নেওয়া হয় বলে অভিযোগ। প্রায় এক ঘণ্টা ধরে পুরো বাড়ি লণ্ডভণ্ড করে দুষ্কৃতীরা।

ব্যবসায়ীর অভিযোগ, ১০ থেকে ১২ লক্ষ টাকার সোনার গয়না এবং নগদ টাকা নিয়ে চম্পট দিয়েছেন দুষ্কৃতীরা। বাড়ি থেকে বেরোনোর সময় সকলের হাত-পা দড়ি দিয়ে বেঁধে দেয় ডাকাত দল। পরে দাঁত দিয়ে দড়ি কাটার পর চিৎকার করে প্রতিবেশীদের ডাকেন সুজিতবাবু।

খবর পেতেই ঘটনাস্থলে যায় জগৎবল্লভপুর থানার পুলিশ। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ব্যবসায়ীর পরিবার ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে। স্থানীয়রা জানান, ১০০ ডায়াল করে ফন করার কিছু সময় পরে পুলিশ আসে। গোটা ঘটনার তদন্ত শুরু করলেও এখনও কাউকে গ্রেফতার করা যায়নি।

Related articles

কালিয়াচকের ঘটনায় উস্কানির অভিযোগে গ্রেফতার মিম নেতা – আইনজীবী মোফাক্কেরুল !

রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে মালদহের কালিয়াচকে বিক্ষোভের (Maldah Kaliachak Incident) ঘটনায় উস্কানির অভিযোগে...

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...