Tuesday, April 7, 2026

প্রস্তুতি শুরু সুনীলদের, ‘এই সফর দলের তরুণদের অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেবে’, মত বাইচুং-এর

Date:

Share post:

অবশেষে স্বস্তি। বৃহস্পতিবার থেকে সিঙ্গাপুর ও ভিয়েতনামের বিরুদ্ধে দু’টি ফিফা ফ্রেন্ডলি ম‍্যাচের জন‍্য প্রস্তুতি শুরু করে দিলেন সুনীল ছেত্রীরা। ভিয়েতনাম পৌঁছে বুধবার প্রথম দিন খারাপ আবহাওয়ার কারণে অনুশীলন করতে পারেনি ভারতীয় ফুটবল দল। বৃহস্পতিবার মাঠে নেমে জোড়া ফ্রেন্ডলি ম্যাচের প্রস্তুতি সারলেন সুনীল ছেত্রীরা। শনিবার ২৪ সেপ্টেম্বর হো চি মিন সিটিতে হাং থিন চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচ খেলবে ইগর স্টিমাচের ভারত। প্রতিপক্ষ সিঙ্গাপুর। যারা এদিন আয়োজক ভিয়েতনামের কাছে ৪-০ গোলে হেরে গেল। ২৭ সেপ্টেম্বর দ্বিতীয় আন্তর্জাতিক ফ্রেন্ডলিতে ভিয়েতনামের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবে ভারত। ভিসা সমস্যা মিটিয়ে শুক্রবারের মধ্যেই দলের সঙ্গে যোগ দেওয়ার কথা সন্দেশ ঝিঙ্গান এবং চিঙ্গলেনসানা সিংয়ের।

 

ভিয়েতনাম সফর এএফসি এশিয়ান কাপের প্রস্তুতিতে ভারতীয় দলকে সাহায্য করবে বলে মনে করছেন প্রাক্তন ভারত অধিনায়ক বাইচুং ভুটিয়া। তিনি এদিন বলেন, ‘‘এটা খুব ভাল সফর। ভিয়েতনাম বেশ ভাল দল। এই সফর দলের তরুণদের অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেবে। এশিয়ান কাপের আগে এই দু’টি ফ্রেন্ডলি খেলার সুযোগ ভারতীয় দলকে সাহায্য করবে।’’ ফেডারেশন স্টিমাচের চুক্তি নবীকরণের সিদ্ধান্ত নেওয়ায় খুশি বাইচুং। বলেছেন, ‘‘এতে এশিয়ান কাপের জন্য আরও ভাল প্রস্তুতি নিতে পারবে দল।’’

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস


Related articles

কখন শুরু যুদ্ধ: কী কী হারাবে আমেরিকা, তথ্য পেশ ইরানের

একদিকে মার্কিন রাষ্ট্রপতি গরম গরম হুমকি দিচ্ছেন ইরানকে ধ্বংস করে দেওয়ার। অন্যদিকে মার্কিন মন্ত্রীরা বারবার দাবি করছেন সন্ধির...

নির্বাচনের জন্য প্রস্তুত নয় বুথই! আলাদা করে সচিব নিয়োগের সিদ্ধান্ত কমিশনের

বাংলায় নির্বাচন প্রক্রিয়া দ্রুত শেষ করতে উঠে পড়ে লেগেছে দিল্লির নির্বাচন কমিশন। বাংলার প্রায় ১ কোটি ভোটারের ভোটাধিকার...

নিজের ‘মতলবের’ জন্য এসেছিলেন: অসমে মোদির চা-পাতা তোলার পর্দাফাঁস অসমের মহিলাদের

যেখানেই যাবেন তাঁর ছবি তোলা ও সোশ্যাল মিডিয়ায় নায়ক হিসাবে তুলে ধরে সেই ছবি ছড়িয়ে দেওয়াই যে প্রধানমন্ত্রী...

‘ওদের হাতে কমিশন, আমাদের সঙ্গে জনগণ’! রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক মমতার 

রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নদিয়ার চাকদহে মশড়া নবপল্লি মাঠের জনসভা থেকে দলনেত্রী বললেন, এবারের...