Sunday, June 14, 2026

ফের অনুব্রত কন্যাকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে নোটিস সিবিআই-এর

Date:

Share post:

ফের অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যাকে নোটিস। ডাকা হল তাঁর রাঁধুনিকেও। আজ, শুক্রবার অনুব্রত কন্যাকে নোটিস দিয়ে বোলপুরে সিবিআই-এর অস্থায়ী ক্যাম্পে ডেকে পাঠানো হয়েছে। সুকন্যা মণ্ডলকে ব্যাঙ্কের নথি নিয়ে যেতে বলা হয়েছে।

আরও পড়ুন:সুকন্যার সামাজিক হেনস্থা কাম্য নয়: সমর্থন না করেও মন্তব্য কুণালের

গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে গ্রেফতারের পর জোরকদমে শুরু হয়েছে তদন্ত। তবে অনুব্রতের নামে তেমন কোনও অভিযোগ না থাকলেও , তাঁর মেয়ে সুকন্যার সম্পত্তির হদিশ পেয়েছেন সিবিআই আধিকারিকরা। প্রাথমিক স্কুল শিক্ষিকা সুকন্যার নামে একাধিক সম্পত্তির হদিশ পেতেই তাঁকে তলব করা হয়েছে বলে জানা গিয়েছে।এর আগে অনুব্রতকে গ্রেফতারের পর সুকন্যাকে তাঁর নিচুপট্টির বাড়িতে জিজ্ঞাসাবাদ করে সিবিআই আধিকারিকরা। পাশাপাশি তলব করা হল তাঁর রাধুনিকে। নির্দিষ্ট সময়ে বোলপুরে সিবিআই -এর অস্থায়ী ক্যাম্পে যান তিনি।

বৃহস্পতিবারই গরু পাচার মামলায় অনুব্রতকে আদালতে পেশ করা হয়। কিন্তু সেখানেও তাঁর জামিন মেলেনি। তাই পুজোতে বাড়িতে থাকা হবে না অনুব্রতর।আজ অনুব্রত কন্যা সুকন্যাকে জিজ্ঞাসাবাদ করে কিছু নয়া তথ্য উঠে আসে কিনা সেটাই দেখার।

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...