Monday, April 6, 2026

Today market price : আজকের বাজারদর

Date:

Share post:

কয়েক দিনের বৃষ্টির প্রভাব পড়েছে সবজির বাজারগুলোতে। সবজি অনুযায়ী দাম ২০-২৫ টাকা বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।কারণ হিসেবে তারা বলছেন, বৃষ্টির ফলে অনেক সবজি পচে গেছে, তাই দাম বেড়েছে। তবে, বৃষ্টি হোক বা না হোক, দাম সবসময়ই বেশি থাকে বলে ক্রেতাদের অভিযোগ।

বাজার ঘুরে এমন চিত্র দেখা গিয়েছে, বেগুন ১০০, কচুর লতি ৮০, মুলা ৬০, শসা ৭০, উস্তা ৮০, করলা ৮০, ঢেঁড়স ৬০, পটল ৬০, টমেটো ১২০, সিম ১৬০, কচুর মুখি ৬০, পেঁপে ৩০, চিচিঙ্গা ৬০, বরবটি ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

অন্যদিকে লাউ ৬০, বাঁধাকপি ও ফুলকপি ৫০ টাকা ও চাল কুমড়ো ৪০ টাকা পিস হিসেবে এবং মিষ্টি কুমড়া ৩০ টাকা করে বিক্রি হচ্ছে। আর কাঁচকলা ৪০ ও লেবু ৩০ টাকা ডজন হিসেবে বিক্রি হচ্ছে।

বাজারে প্রতি কেজি কই মাছ ২৬০-২৮০ টাকা, রুই মাছ ৩০০-৩৫০ টাকা, পাঙাশ মাছ ২০০-২২০ টাকা, তেলাপিয়া মাছ ২২০ টাকা, শিং মাছ আকার ভেদে ৫০০-৬০০ টাকা, কাতলা মাছ ৩৮০ টাকা, চিংড়ি মাছ ৫৫০-৬৫০ টাকা, শোল মাছ ৪০০-৬০০ টাকা, আড় মাছ ৬০০-৭০০ টাকা, বোয়াল মাছ ৫০০-৬০০ টাকা, মাগুর মাছ ৬০০-৬৫০ টাকা, পাবদা মাছ ৩৫০-৪০০ টাকা ও ট্যাংরা মাছ ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

অন্যদিকে ইলিশ মাছ আকার ভেদে বিভিন্ন দামে বিক্রি হচ্ছে। বাজারে ছোট আকারের ইলিশ বিক্রি হচ্ছে ৮০০ টাকায়, অন্যদিকে মাঝারি থেকে বড় আকারের ইলিশ ১২০০-১৬০০ টাকায় বিক্রি হচ্ছে।

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...