Saturday, June 13, 2026

পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে জলপাইগুড়িতে জেলা পরিষদ অভিযান বামেদের

Date:

Share post:

গত মঙ্গলবারই ধর্মতলায় ‘ইনসাফ সভা’র (Insaf Rally) আয়োজন করেছিল বাম বিগ্রেড (CPIM)। আর তার কিছুদিন কাটতে না কাটতেই পঞ্চায়েত ভোটের (Panchayat Election) আগে নিজেদের শক্তি পরীক্ষায় জোর দিল বামেরা। শুক্রবার জলপাইগুড়িতে জনসভার আয়োজন করা হয়। ডাক দেওয়া হয় জেলা পরিষদ (Zila Parishad) অভিযানের।

এদিন দুপুর ৩টে নাগাদ নেতাজি পাড়া থেকে শুরু হয় মিছিল। নিয়মিত একশো দিনের কাজ, বকেয়া অর্থ প্রদান, পঞ্চায়েতের প্রতিটি স্তরে দুর্নীতি সহ একাধিক দাবিতে চলে মিছিল। মিছিলে উপস্থিত ছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Md Selim) সহ দলের কর্মী সমর্থকরা।

আরও পড়ুন- “জোট বদলে কি প্রধানমন্ত্রী হতে পারবেন?” বিহারে গিয়ে নীতীশকে খোঁচা শাহের

তবে এদিন বামেদের মিছিল আটকাতে বদ্ধপরিকর ছিল পুলিশ। রাস্তার একাধিক প্রান্ত ব্যারিকেড (Barricade) দিয়ে ঘিরেও দেওয়া হয়। অশান্তির আঁচ পেয়ে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনীও। এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে সভামঞ্চ থেকে সেলিম বলেন, আজ অভিযান সফল। এবার ফিরে গিয়ে বিডিও অফিস, পঞ্চায়েত ঘেরাও করুন। হিসেব বুঝে নিন। সামনে পঞ্চায়েত। চোরেদের উৎখাত করতেই হবে। ভোট লুঠ রুখতে হবে।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...