Thursday, June 18, 2026

মোদির উপর হামলার ছক! ইডি-র জালে PFI-এর ১০০ জন সদস্য

Date:

Share post:

ভারতের প্রধানমন্ত্রী উপর হামলার ছক! অভিযোগ, নরেন্দ্র মোদির (Narendra Modi) উপর হামলার ছক ছিল মুসলিম মৌলবাদী সংগঠন ‘পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া’র। গত ১২ জুলাই বিহারে মোদির জনসভায় হামলার ছক কষছিল বলে সংগঠনের এক সদস্যের থেকে জানতে পারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। পিএফআই সদস্য শফিক পায়েত ইডিকে এই তথ্য জানায় বলে দাবি তদন্তকারী সংস্থার।

কর্ণাটক-সহ (Karnataka) দেশের অন্তত ১০টি রাজ্যে অভিযান চালায় NIA ও ED। নামে দেওয়া হয় ‘অপারেশন অক্টোপাস’। জঙ্গিদের অর্থ জোগানো-সহ একাধিক অভিযোগে শফিক পায়েত-সহ PFI-এর ১০০ জন সদস্যকে গ্রেফতার করা হয়। অভিযোগ, ১০০ কোটি টাকারও বেশি সংগ্রহ করেছিল পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া।

ধৃতদের জেরা করে ইডি জানতে পারে, চলতি বছর ১২ জুলাই মোদির পাটনার সভায় তাঁর উপর হামলার ছক ছিল মৌলবাদী সংগঠনটির। তাদের আলাদা করে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। দীর্ঘদিন ধরেই PFI-এর মাধ্যমে পাক মদতপুষ্ট সংগঠনে জঙ্গি নিয়োগ করে বলে অভিযোগ। এনআইএ-এর এই অভিযোগে সিলমোহর দিল ইডি।

Related articles

অবিলম্বে বন্ধ হোক হকার উচ্ছেদ-হিংসা: মুখ্যমন্ত্রীর সঙ্গে বিধানসভার বৈঠকে দাবি শোভনদেব-কুণালদের

তিন দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর (CM Suvendu Adhikari) সঙ্গে দেখা করে কড়া ভাষায় প্রতিবাদ জানিয়ে এলেন পাঁচ বিধায়কের প্রতিনিধি...

দিল্লিতে খুন বাঙালি মহিলা পরিচারিকা

ফের রাজধানীতে (Delhi) খুন বাঙালি মহিলা (Bangali Women Murdur)! দিল্লির অভিজাত মাউন্ট কৈলাশ এলাকায় ৪৫ বছরের পরিচারিকা মীনাকে...

যোগ দিবস উপলক্ষ্যে কলকাতায় ‘Run For Yoga’: ৩ দিনের কর্মসূচি ঘোষণা মুখ্যমন্ত্রীর, নাম না করে কাকে নিশানা!

১২তম যোগ দিবসের কলকাতায় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তার আগে ১৯ জুন রাজ্যজুড়ে হবে ম্যারাথন...

আর জি কর-কাণ্ডে নির্মল ঘোষের ভূমিকা জানতে চাইল সিবিআই!

আর জি কর মামলার (RG Kar Case) নতুন করে তদন্ত শুরু করেছে সিবিআই (CBI)। তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুন মামলার...