Thursday, June 18, 2026

কালিম্পং থেকে ধৃত ‘পাক চর’, বাংলাদেশ সীমান্তে উদ্ধার মোবাইল ও নগদ

Date:

Share post:

রাজ্যে গ্রেফতার ‘পাকিস্তানি চর (Pakistani Agent)’। কালিম্পং (Kalimpong) থেকে এক যুবককে পাক চর সন্দেহে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের এসটিএফ (STF)। এসটিএফ সূত্রে খবর, ধৃত যুবকের নাম পীর মহম্মদ। রাওয়ালপিণ্ডির পাকিস্তানি অফিসারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল তাঁর। মূলত, চর হিসেবে কাজ করতেন পীর মহম্মদ। তাঁকে হেফাজতে নিয়ে বিস্তারিত জানতে চান আধিকারিকরা। আর সেকারণেই তাঁকে কলকাতায় নিয়ে আসা হয়েছে বলে খবর।

STF সূত্রে খবর, সম্প্রতি নেপালে গিয়েছিলেন পীর মহম্মদ। সেখানে গিয়েই এসটিএফের নজরে পড়ে। পরে গোপন অভিযান চালিয়ে মহম্মদকে হাতেনাতে পাকড়াও করে এসটিএফ। জানা গিয়েছে, কালিম্পংয়ে লোন পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণা করত। শুরু করেছিল গুপ্তচরবৃত্তির কাজও। তাঁর মোবাইল থেকে বেশ কিছু ছবি পাওয়া গিয়েছে, তা থেকেই চরবৃত্তির প্রমাণ মেলে বলে মনে করছেন তদন্তকারীরা।

Related articles

গ্রেফতারি পরোয়ানার মধ্যেই আদালতে স্বস্তি অভিষেকের আপ্ত সহায়ক সুমিতের

সিআইডির (CID) জারি করা ‘লুক আউট’ নোটিস, গ্রেফতারি পরোয়ানার মধ্যেই বড় আইনি স্বস্তি পেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

হেলমেটেও রক্ষা নেই! দিনহাটায় ধৃত উদয়নকে লক্ষ্য করে ডিম-আক্রমণ

গ্রেফতারির পর দিনহাটায় (Dinhata) পা রাখতেই হেনস্থার মুখে পড়লেন প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ (Former Minister Udayan Guha)। থানার...

অনুপ্রবেশ-তোলবাজি থেকে বন্দে মাতরম: রাজ্যপালের ভাষণ না শাসকদলের নির্বাচনী ইস্তাহার! প্রশ্ন বিরোধীদের

অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হল বৃহষ্পতিবার। প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ...

বিজেপির রাজ্যে আজব সিলেবাস: ওড়িশার পাঠ্যবইতে নিউটন পাইলট!

বিজেপির ভয়ঙ্কর শিক্ষানীতি! স্যার আইজ্যাক নিউটন (Sir Isaac Newton) হয়ে গেলেন পাইলট, হাম্পির মন্দির কোনারকের সান টেম্পল হয়ে...