Saturday, June 27, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) শেষ হল টেনিসের একটা অধ‍্যায়। টেনিস থেকে অবসর নিলেন রজার ফেডেরার। ফেডেরার গত ১৫ সেপ্টেম্বর জানিয়ে দিয়েছিলেন, লেভার কাপেই শেষবার প্রতিযোগিতামূলক টেনিস খেলবেন। কয়েক দিন আগে ইচ্ছা প্রকাশ করেছিলেন, শেষ ম্যাচে জুটি বাঁধতে চান নাদালের সঙ্গে। তেমনই হয়েছে সব।

২) শুক্রবার দ্বিতীয় টি-২০ ম‍্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় পেল ভারতীয় দল। এদিন অজিদের ৬ উইকেটে হারাল টিম ইন্ডিয়া। এই জয়ের ফলে সিরিজে সমতা ফেরাল রোহিত শর্মারা। সিরিজের ফলাফল ১-১। ম‍্যাচে দুরন্ত ব‍্যাটিং করে ম‍্যাচের সেরা রোহিত শর্মা।

৩) শনিবার ২০ বছরের দীর্ঘ ক্রিকেট জীবন শেষ হতে চলেছে ঝুলন গোস্বামীর । ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচ খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন ঝুলন। বিদায়ের আগে ঝুলন জানালেন, দেশের হয়ে বিশ্বকাপ জিততে না পারা তাঁর জীবনের একমাত্র আক্ষেপ।

৪) অবসরের পরও ২২ গজে নেমে কামাল দেখাচ্ছেন সচিন তেন্ডুলকর। ৪৯ বছর বয়সেও ব‍্যাট হাতে সাবলীল মাস্টার ব্লাস্টার। বৃহস্পতিবার তিনি এমন একটি বিধ্বংসী ইনিংস খেলেছেন, যেটা ছাপিয়ে যাবে বর্তমান প্রজন্মের ব্যাটারদের  পারফরম্যান্সকেও।

৫) ঝুলন গোস্বামীর শেষ ম‍্যাচ স্মরণীয় করতে বিশেষ উদ্যোগ নিল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল । সুদূর লর্ডসে খেলা হলেও বাংলার মাটিতে ঝুলনের শেষ আন্তর্জাতিক ম্যাচ এক সঙ্গে বসে উপভোগ করার বিশেষ ব‍্যবস্থা নিল সিএবি।

আরও পড়ুন:Today market price : ‌‌আজকের বাজার দর

 

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...