Monday, April 13, 2026

রবিবার রাজ্যজুড়ে ২০০টিরও বেশি পুজোর ভার্চুয়াল উদ্বোধন মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

মহালয়ায় পিতৃপক্ষের অবসান। দেবীপক্ষের সূচনা। পুজোর ঢাকে কাঠি। আর ওই দিনই জেলায় জেলায় পুজোর ভার্চুয়াল উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নবান্ন সূত্রে খবর, রবিবার সন্ধে সাড়ে ৬টা নাগাদ চেতলা অগ্রণীর পুজো উদ্বোদনের পর, সেখান থেকেই রাজ্যজুড়ে ২০০টিরও বেশি পুজোর ভার্চুয়াল (Virtual) উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে প্রস্তুত সেইসব জেলার পুজো (Pujo) উদ্যোক্তরা।

পুজো উদ্বোধনের সময় যাতে পুজো উদ্যোক্তা, জনপ্রতিনিধি এবং জেলার প্রশাসনের আধিকারিকরা মণ্ডপে উপস্থিত থাকেন সে বিষয়ে বিশেষ নির্দেশ দিয়েছে নবান্ন। পাশাপাশি সেই সময় প্রত্যেকটি মণ্ডপে যাতে ঢাকি-সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় তার জন্য বিশেষ ব্যবস্থা নিতে বলা হয়েছে।

আরও পড়ুন- নিউ গড়িয়া থেকে রুবি মেট্রো ট্রায়াল শুরু, বছর শেষেই চালু হবে যাত্রী পরিষেবা

রাজ্যের প্রায় ২৩০টিরও বেশি মণ্ডপ মহালয়ার দিন সন্দেয় ভার্চুয়াল উদ্বোধন করবেন মমতা। ওইদিন চেতলা অগ্রণী থেকে ভার্চুয়াল উদ্বোধন করলেও সোমবার থেকে কলকাতার একাধিক পুজো মণ্ডপ উদ্বোধন করার কথা মুখ্যমন্ত্রীর। চতুর্থী পর্যন্তই তাঁর এই কর্মসূচি চলবে বলে নবান্ন সূত্রে খবর।


Related articles

মহিলাদের বিশ্বকাপে রেকর্ড পুরস্কারমূল্য,টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন

এক মাস আগেই শেষ হয়েছে পুরুষদের টি২০ বিশ্বকাপ। মহিলাদের টি২০ বিশ্বকাপ (Women’s T20 World Cup 2026) শুরুর আর...

শুধু দক্ষিণ কলকাতাতেই ৪০০ স্পর্শকাতর বুথ! শুরু পোস্টাল ভোট

নির্বাচনে কোনওরকম ঢিলে মনোভাব দেখাচ্ছে না রাজ্য পুলিশ। কলকাতা পুলিশের তরফেও শহরের প্রতিটি ক্ষেত্রকে কড়া নজরদারির মধ্যে রাখা...

লক্ষ্য মহাকাশ জয়, ইসরোর বিশেষ প্রশিক্ষণ শিবিরে ডাক পেল মেমারির অহন মান্না

চার লক্ষেরও বেশি পরীক্ষার্থীর ভিড় ঠেলে শেষমেশ সেরাদের তালিকায় জায়গা করে নিল মেমারির অহন মান্না। ভারতীয় মহাকাশ গবেষণা...

ট্রাইবুনালে ‘পাস’ করলে কি হবে ভোটারদের: নজিরবিহীন পদক্ষেপের ভাবনা সুপ্রিম কোর্টের

বাংলার নির্বাচনে এবার সুপ্রিম কোর্টের ১৪২ ধারার প্রয়োগ? নির্বাচন কমিশনের তৈরি করা জটিলতা কাটিয়ে বৈধ ভোটারদের ভোটাধিকারের পথ...