Friday, April 3, 2026

Kurmi Agitation: অবরুদ্ধ রাস্তা- রেল, পাঁচদিনে পা দিল কুড়মিদের বিক্ষোভ

Date:

Share post:

সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই। আজ অব্যাহত অবরোধ আন্দোলন। কুড়মিদের বিক্ষোভ (Kurmi agitation) আজ পর্যন্ত দক্ষিণ পূর্ব রেল (South Eastern Railway) ২৫০টি ট্রেন বাতিল করা হয়েছে। শনিবার সকাল থেকেই অবরুদ্ধ রেল (Rail) এবং সড়ক পথ। পুজোর আগে কয়েক কোটি টাকার ক্ষতির আশঙ্কা।

কুড়মিদের আন্দোলনের জেরে নতুন করে বাতিল ৫০টি ট্রেন। তফশিলি উপজাতি (scheduled tribe) তালিকায় অন্তর্ভুক্তি ও মাতৃভাষাকে সাংবিধানিক স্বীকৃতির দাবিতে পুরুলিয়ার (purulia) কুস্তাউর ও পশ্চিম মেদিনীপুরের (west medinipur) খেমাশুলি স্টেশনে রেল অবরোধ অব্যাহত। অবরোধের জেরে জাতীয় সড়ক জুড়ে সারি সারি ট্রাক, লরি, বাস দাঁড়িয়ে আছে। পশ্চিম মেদিনীপুরে খেমাশুলিতে পণ্যবাহী মালগাড়ি অবরুদ্ধ। খড়্গপুর-টাটা লাইনে ট্রেন চলছে না। চান্ডিল-আসানসোল রুটেও এক ছবি। দক্ষিণ পূর্ব রেল সূত্রে খবর, এখনও পর্যন্ত আড়াইশো ট্রেন বাতিল হয়েছে। এদিনও বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়। তার মধ্যে রয়েছে হাওড়া-জনশতাব্দী এক্সপ্রেসের মতো ট্রেনও। সংক্ষিপ্ত করা হয়েছে বেশ কয়েকটি রুটের ট্রেন। যেমন খড়্গপুর-রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেসের যাত্রাপথ আদ্রাতেই শেষ করা হচ্ছে। একের পর এক প্যাসেঞ্জার ট্রেন বাতিল। পণ্যবাহী ট্রেন গুলিকে অন্য দিক দিয়ে ঘোরানোর আপ্রাণ চেষ্টা করছে দক্ষিণ পূর্ব রেলওয়ে। ট্র্যাক থেকে অবরোধকারীদের সরাতে রাজ্য সরকারকে অনুরোধ করল দক্ষিণ পূর্ব রেল (South Eastern Railway)।

Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...