Monday, April 6, 2026

নতুন টালা ব্রিজে শুরু যান চলাচল, আপাতত চলবে ছোট গাড়ি ও বাইক

Date:

Share post:

নির্দিষ্ট বিধি মেনে যান চলাচল শুরু হয়ে গেল নতুন টালা ব্রিজে। বৃহস্পতিবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নবনির্মিত টালা সেতুর (Tala Bridge) উদ্বোধন করেন। তবে, এখনই বাস বা লরির মতো ভারী গাড়ি নয়, আপাতত চলবে ছোট গাড়ি ও বাইক- নির্দেশ সরকারের।

উত্তর কলকাতার সঙ্গে শহরতলির যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম এটি। নব নির্মিত সেতুটি ৪ লেনের। ৮০০ মিটার লম্বা এই সেতু দু’টি ফ্ল্যাঙ্কে বিভক্ত। ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার পর রাজ্যের সবকটি ব্রিজেরই স্বাস্থ্য পরীক্ষা (Health Tests) করা হয়। ২০১৯-এর অক্টোবরে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট দেখে টালা ব্রিজ ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়। অগাস্টে সেতুর নির্মাণ কাজ শুরু করে লার্সেন অ্যান্ড টুবরো লিমিটেড (Larcen and Tubro Limited)।

দুর্গাপুজোর আগেই এই ব্রিজ খুলে দেওয়ার লক্ষ্যমাত্রা অনেক আগেই নিয়েছিল রাজ্য সরকার (West Bengal Govt.)। কিন্তু সময়ে কাজ শেষ হবে কি না তা নিয়ে ধোঁয়াশা ছিলই। সেতুটি সংস্কারে খরচ হয়েছে প্রায় ৪৬৮ কোটি টাকা। সূত্রের খবর, প্রায় সাড়ে সাতশো মিটার দীর্ঘ সেতুটি ১২টি স্তম্ভের উপরে তৈরি দাঁড়িয়ে রয়েছে। এই ব্রিজের ২৪০ মিটার অংশ রেলপথের উপরে তৈরি হয়েছে। ব্রিজ খোলার অপেক্ষায় দীর্ঘদিন থেকেই প্রহর গুণছিলেন উত্তর কলকাতার একটা বড় অংশের মানুষ। অবশেষে মুখ্যমন্ত্রীর হাত ধরে খুলে গেল ব্রিজ।

Related articles

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...

কালিয়াচক কাণ্ডে গাফিলতির অভিযোগ! মালদহের অতিরিক্ত জেলাশাসককে শোকজ নবান্নের 

মালদহের কালিয়াচকের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে চরম গাফিলতির অভিযোগ উঠল খোদ জেলার অতিরিক্ত জেলাশাসকের (ল’ অ্যান্ড অর্ডার)...

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...

আজ রাতেই তালিকা প্রকাশ করতে পারে কমিশন, নন্দলাল বসুর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতার সুপ্রিম নির্দেশ 

সুপ্রিম কোর্টে সোমবার হয়ে গেল এসআইআর শুনানি। এর আগে দেশের সর্বোচ্চ আদালত বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ...