Tuesday, March 31, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) ঝুলন গোস্বামীর বিদায়ী সিরিজকে স্মরণীয় করে রাখতে চেয়েছিলেন তাঁর সতীর্থরা। তেমনটাই হল। ইংল্যান্ডকে তাদের মাটিতেই এক দিনের সিরিজে ৩-০ ব্যবধানে হারিয়ে নজির গড়লেন হরমনপ্রীত কৌররা। শনিবার সিরিজের তৃতীয় ম্যাচে ১৬ রানে জিতল ভারত। হরমনদের ১৬৯ রানের জবাবে ইংল্যান্ড করল ১৫৩ রান।

২) বিশ্বকাপ না পাওয়ার দুঃখ নিয়েই বিদায় নিতে হল ঝুলন গোস্বামীকে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন বাংলার পেসার। ২০ বছরের কেরিয়ার শেষে থামল ‘চাকদহ এক্সপ্রেস’। ঝুলনের বিদায়ী ম‍্যাচে ঝুলনকে জড়িয়ে ধরে কাঁদলেন হরমপ্রীত কৌর।

৩) ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামীর ক্রিকেট জীবনের বিদায়বেলায় সমাজমাধ্যমে একের পর এক ফুটে উঠল শুভেচ্ছা বার্তা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় শুভেচ্ছা জানালেন তাকে।

৪) রবিবার কলকাতা লিগের প্রিমিয়ার ‘এ’ ডিভিশনের সুপার সিক্স রাউন্ডের ম্যাচে নামছে ময়দানের অন্যতম দুই প্রধান ইস্টবেঙ্গল এবং মহামেডান। লাল-হলুদের প্রতিপক্ষ খিদিরপুর এবং মহামেডান খেলবে এরিয়ানের বিরুদ্ধে।

৫) কলকাতা লিগ খেলবে না এটিকে মোহনবাগান।আইএসএলের আয়োজক এফএসডিএল-এর অনুমতি মেলেনি। তাই এবারও কলকাতা লিগে খেলবে না মোহনবাগান। শনিবার সরকারিভাবে আইএফএ-কে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হল ক্লাবের তরফে।

আরও পড়ুন:কলকাতা লিগ খেলবে না এটিকে মোহনবাগান

Related articles

একইসঙ্গে প্রকাশিত দুই তালিকা! ষষ্ঠ সাপ্লিমেন্টারি লিস্টেও নাম বাদের সংখ্যা নিয়ে ধোঁয়াশা

কখনও মধ্যরাতে আবার কখনও কাউকে কিছু না জানিয়ে, কোন বিজ্ঞপ্তি বা ঘোষণা ছাড়াই সাপ্লিমেন্টারি লিস্ট (Supplementary List) প্রকাশ...

ন্যক্কারজনক! গেরুয়া ঝান্ডায় মোড়া হল নেতাজি মূর্তি

বাংলার মনীষীদের নানাভাবে অপমান করার প্রথা বিজেপির সর্বস্তরে। যখন পদ্মদলের কেন্দ্রীয় নেতৃত্বরাই এই কাজে সিদ্ধহস্ত তখন তো গেরুয়া...

বৃষ্টির মাঝেই গরমের স্পেল দক্ষিণবঙ্গে, এপ্রিলের শুরুতেই দাবদাহের পরিস্থিতি! 

মঙ্গলের সকালে মেঘলা আকাশ, বেলা বাড়তেই ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে দুপুরের পর কলকাতাসহ (Kolkata)...

রাহুলের পরিবারকে দেওয়া হোক ১ কোটি, ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে এফআইআরের দাবি AICWA-র 

তালসারিতে বাংলা ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’র শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...