Monday, April 6, 2026

প্রয়াত তৃণমূল কাউন্সিলর গৌতম হালদার, শেষশ্রদ্ধা জানালেন মেয়র

Date:

Share post:

কলকাতা পুরনিগমের (Kolkata Municipal Corporation) ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গৌতম হালদার (Goutam Haldar) প্রয়াত। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে লিভার ক্যান্সারে (Liver cancer) আক্রান্ত ছিলেন গৌতমবাবু। তাঁর চিকিৎসাও চলছিল। কিন্তু শেষরক্ষা হয়নি। শনিবার গভীর রাতে মৃ*ত্যু হয় তাঁর। মৃ*ত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর।

ক্যান্সার নিয়ে দীর্ঘদিন ধরেই একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। হাসপাতালেই মৃত্যু হয় গৌতম হালদারের। তিনি রেখে গেলেন স্ত্রী ও দুই সন্তানকে। তাঁর মৃত্যুর খবর এলাকায় পৌঁছলে মানুষ জনের মধ্যে শোকের ছায়া নেমে আসে। শারদোৎসবের সূচনায় জনপ্রিয় কাউন্সিলর গৌতমের প্রয়াণ তৃণমূল কর্মীদের হৃদয়ও ভারাক্রান্ত।প্রয়াত কাউন্সিলরকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হন মেয়র ফিরহাদ হাকিম থেকে শুরু করে তৃণমূলের নেতৃবৃন্দ । তিনি তৃণমূলের টিকিটে দু’বার নির্বাচনে জিতেছিলেন।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...