Thursday, June 25, 2026

আজ নজরুল মঞ্চে ‘জাগো বাংলার’ উৎসব সংখ্যা প্রকাশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

আজ রবিবার দেবীপক্ষের শুরুতেই বরাবরের মতো মহালয়ার দিন জাগোবাংলার উৎসব সংখ্যা(১৪২৯) প্রকাশিত হবে নজরুল মঞ্চে। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই শারদ সংখ্যার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। উপস্থিত থাকবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্য সভাপতি সুব্রত বক্সি, সাংসদ ও জাগোবাংলার সম্পাদক সুখেন্দুশেখর রায় সহ মন্ত্রী-বিধায়ক, দলের অন্যান্য নেতা-নেত্রীরা।



আরও পড়ুন:ষষ্ঠী থেকেই 5G পরিষেবা, বড় সিদ্ধান্ত মোদি সরকারের

রবিবার বিকেল সাড়ে ৩টেয় শুরু হবে অনুষ্ঠান। উদ্বোধনী সংগীতের পর অভিনেত্রী শুভশ্রী ও সায়ন্তিকা মঞ্চস্থ করবেন আলেখ্য মহিষাসুরমর্দিনী। এছাড়াও সংগীত পরিবেশন করবেন মন্ত্রী ইন্দ্রনীল সেন, বাবুল সুপ্রিয়, অদিতি মুন্সি, মনোময় ভট্টাচার্য, সৌমিত্র রায়। আজ নজরুল মঞ্চে উপস্থিত থাকবেন লেখক-সাহিত্যিকরাও। দীর্ঘদিন ধরেই মহালয়ার দিন দলের মুখপাত্র জাগোবাংলার উৎসব সংখ্যা প্রকাশিত হয়ে আসছে। শনিবার নজরুল মঞ্চের অনুষ্ঠান সেরে কয়েকটি পুজো উদ্বোধনে নিজে যাবেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে ভার্চুয়ালি প্রায় ২০০টির মতো পুজো উদ্বোধন করার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার সব ব্যবস্থাপনাও ইতিমধ্যেই সারা।

Related articles

ডুরান্ডের দিনক্ষণ ঘোষণা, কলকাতা লিগে একই গ্রুপে মোহন-ইস্ট

ঢাকে কাঠি পরে গেল নতুন মরশুমের। একইদিনে ডুরান্ড কাপ (Durand Cup)এবং কলকাতা লিগের(CFL) গ্রুপ বিন্যাস হল। একইসঙ্গে সরকারিভাবে...

১৫ বছরের যাত্রাপথে ইতি, চ্যানেলের বিরুদ্ধে বিস্ফোরক রচনা

অপেশাদার মানসিকতা! ১৫ বছরের যাত্রাপথে 'এন্ডিং লাইন' রচনার (Rachana Banerjee)। রাজনৈতিক ক্যারিয়ারের মাঝেও সময় বের করে এপিসোড ব্যাঙ্কিং...

শূন্য পদে নিয়োগ, রাজ্য নির্বাচন কমিশনের দায়িত্বে কৃষ্ণ গুপ্তা

রাজ্যের বিভিন্ন পুরসভার নির্বাচন (Municipal Elections) আয়োজনের প্রস্তুতির মধ্যেই প্রশাসনিক ক্ষেত্রে বড় সিদ্ধান্ত। রাজ্য নির্বাচন কমিশনের (State Election...

প্রবল বৃষ্টিতে ব্যাহত তারাতলার বিপর্যয়ের উদ্ধারকাজ

তারাতলায় (Taratala) উদ্ধার অভিযানের মধ্যেই নতুন চ্যালেঞ্জ হয়ে উঠল আবহাওয়া (Weather)। বৃহস্পতিবার (Thursday) দুপুরে আচমকা ঘন কালো মেঘে...