Sunday, June 21, 2026

অজিদের বিরুদ্ধে টি-২০ সিরিজ জয় ভারতের

Date:

Share post:

টি-২০ বিশ্বকাপের আগে ছন্দে ভারতীয় দল। রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম‍্যাচে জয় পেল টিম ইন্ডিয়া। এই জয়ের ফলে অজিদের বিরুদ্ধে তিন ম‍্যাচের টি-২০ সিরিজ ঘরে তুলল রোহিত শর্মার দল। সিরিজের ফলাফল ২-১। দুরন্ত ব‍্যাটিং করে ম‍্যাচের সেরা সূর্যকুমার যাদব। সিরিজ সেরা অক্ষর প‍্যাটেল।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৬ রান করেন অস্ট্রেলিয়া। অজিদের হয়ে ৫২ রান করেন ক‍্যামারুন গ্রীন। ৫৪ রান করেন টিম ডাভিড। ভারতের হয়ে তিন উইকেট নেন অক্ষর প‍্যাটেল। একটি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চ‍্যাহাল এবং হর্ষল প‍্যাটের।

জবাবে ব‍্যাট করতে নেমে জয় তুলে নেয় ভারতীয় দল। ভারতের হয়ে দুরন্ত ইনিংস খেলেন বিরাট কোহলি, সূর্যকুমার যাদব। ৬৩ রান করেন কোহলি। ৬৯ রান করেন সূর্যকুমার। এদিন ব‍্যাট হাতে ব‍্যর্থ অধিনায়ক রোহিত শর্মা। ১৭ রান করেন তিনি। রাহুল করেন ১ রান। অজিদের হয়ে দুই উইকেট নেন ড‍্যানিয়েল সামস। একটি করে উইকেট নেন জস হ‍্যাজেলউড এবং প‍্যাট কামিন্স।

আরও পড়ুন:লিগের প্রথম ম্যাচেই আটকে গেল লাল-হলুদ, জয় মহামেডানের

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...