Saturday, April 4, 2026

বেনজির: শরীরে মিলল না শিরা! মৃত্যুদণ্ডের হাত থেকে আপাতত স্বস্তি বন্দি অ্যালানের

Date:

Share post:

সন্দেহের বশে মেরে ফেলেছিলেন ৩ সহকর্মীকে। জেল হেফাজতে (Jail Custody) থাকার পরে আসামীকে মৃত্যুদণ্ডের সাজা (Death Penalty) শোনায় আদালত। তবে আদালত মৃত্যুদণ্ডের সাজা শোনালেও আশ্চর্যজনক ভাবে বেঁচে গেলেন দোষী। সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে আমেরিকার আলবামা অঞ্চলে।

১৯৯৯ সালে সন্দেহের বশে ৩ সহকর্মীকে মেরে ফেলার অভিযোগ ওঠে পেশায় ট্রাক চালক অ্যালান ইউজিন মিলার (Alan Eugene Miller)। পুলিশের অভিযোগ, অ্যালান নাকি সমকামী। কর্মক্ষেত্রে এই কথা ছড়িয়ে দিয়েছিলেন ৩ সহকর্মী। তার জেরেই রাগে, অপমানে সহকর্মীদের প্রাণে ফেরে ফেলার সিদ্ধান্ত নেন ওই ট্রাক চালক (Truck Driver)। মৃত ৩ সহকর্মী টেরি জার্ভিস, লি হোল্ডব্রুকস এবং স্কট ইয়ান্সি। তিনজনের বুকে গুলি করে মারেন অ্যালান। পরে তাঁকে গ্রেফতার (Arrest) করা হয়। তখন থেকেই জেলে রয়েছেন আমেরিকার অভিযুক্ত ওই বাসিন্দা। পরে আমেরিকার সুপ্রিম কোর্ট (Supreme Court of America) অভিযুক্তকে মৃত্যুদণ্ডের নির্দেশ দেয়। কিন্তু এই শাস্তির পদ্ধতিও অত্যন্ত ভয়ানক। সে দেশের শীর্ষ আদালত সাফ নির্দেশ দেয় শরীরে প্রাণঘাতী ইঞ্জেকশন (Injection) প্রয়োগ করে তাঁকে মেরে ফেলা হবে।

তবে ইঞ্জেকশন নিতে অত্যন্ত ভয় পান অ্যালান। তাই অন্য কোনও পদ্ধতিতে তাঁকে হত্যা করার অনুরোধ জানিয়েছিলেন আসামী। কিন্তু আদালত তাঁর অনুরোধকে কোনও পাত্তা দেয়নি। তবে মৃত্যুর আগে তাঁর শেষ আহারে যেন কোনও খামতি না থাকে সেদিকেই বেশি নজর দেওয়া হয়েছিল। পরে অ্যালানকে ইঞ্জেকশন দিতে চেম্বারে নিয়ে যাওয়া হয়। কিন্তু শরীরে সূচ ফোটানোর জন্য তাঁর শরীরে শিরা (Vain) খুঁজে পাওয়া যায়নি। এদিকে একাধিকবার চেষ্টা করলেও সময় অতিক্রান্ত হয়ে যাওয়ায় ছেড়ে দেওয়া হয় অ্যালানকে। তবে বর্তমানে আবার জেলের পুরনো ঠিকানায় পাঠানো হয়েছে আসামীকে। পরবর্তী রায় আসা অবধি জেল হেফাজতেই থাকতে হবে তাঁকে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...